সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সহযোগিতা পাবেন মেষ, সাবধানে চলুন মীন

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৭:৩৫ এএম
আজকের রাশিফল ¦ ছবি: প্রতীকী

মেষ রাশি : জমিজমা-সংক্রান্ত বিরোধ মিটবে। জীবনসঙ্গী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। গৃহবাড়ি ও যানবাহন বদলের স্বপ্ন পূরণ হবে। প্রেম বন্ধুত্ব মাইলফলক হয়ে থাকবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে।

বৃষ রাশি : অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। প্রত্যেক কাজের শুরু ভালো কিন্তু শেষ ভালো নয়। শ্রমিক কর্মচারীদের মন জুগিয়ে চলুন। নেশা মদ জুয়া থেকে বিরত থাকুন। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন।

মিথুন রাশি : মামলা মোকদ্দমায় জয়ী হবেন। কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্বভার বর্তাবে। স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। শত্রু ও বিরোধীপক্ষ পিছু হটতে বাধ্য হবে।

কর্কট রাশি : দীর্ঘদিনের দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধানে থাকুন। অংশীদারি ব্যবসা-বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। মাতা মাতৃস্থানীয়ের সহযোগিতা পাবেন। মন সংগীতের প্রতি ঝুঁকবে।

সিংহ রাশি : ভাইবোনদের সঙ্গে মতানৈক্য তৈরি হবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ খুলবে। ধৈর্য সাহস মনোবল বাড়বে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। মন সুর সংগীত ও ধর্মের প্রতি ঝুঁকবে।

কন্যা রাশি : অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। স্বজনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। কোনো দলিলপত্র আসতে পারে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে।

তুলা রাশি : আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তির প্রতি নজর রাখুন। দুর্যোগের মেঘ সরে সুদিনের সূর্য ফোকাস মারবে। নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। দুরারোগ্যে ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসতে পারে।

বৃশ্চিক রাশি : দাম্পত্য সুখশান্তি বজায় রাখা কঠিন হবে। ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। দুর্জনেরা আত্মীয়বেশে যৎপরনাস্তি ক্ষতিসাধন করবে। আয় কম ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে।

ধনু রাশি : হাতে থাকা প্রতিটি কাজ সহজে সম্পন্ন হবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। ব্যবসা-বাণিজ্যে মজুতমালের দাম বৃদ্ধি পাবে। ভাঙা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে। সন্তানরা আজ্ঞাবহ থাকবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে।

মকর রাশি : নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। বেকারদের জন্য দিনটি মাইলফলক হবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। গৃহবাড়ি যানবাহন বদলের স্বপ্ন পূরণ হবে।

কুম্ভ রাশি : নতুন মুখের আগমন ঘটতে পারে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। সৌভাগ্যের প্রদীপ প্রজ্বালিত হবে। পিতা-মাতার গুরুজনদের পূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবেন। লৌকিকতা পরিহার করুন। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে।

মীন রাশি : ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। ঘুষ উৎকোচ গ্রহণসহ সব ধরনের দুই নম্বরি কাজবাজ থেকে বিরত থাকুন। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ না করাই শ্রেয় হবে। প্রেমীযুগলকে অবশ্যই সাবধানে চলতে হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X