সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সতর্ক থাকুন কর্কট, প্রচুর ব্যয় হবে কন্যার

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:১০ এএম
আজকের রাশিফল ¦ ছবি: প্রতীকী

মেষ রাশি : গৃহবাড়ি ও যানবাহন বদলের পথ খুলবে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। বিদ্যাবুদ্ধি জ্ঞানগরিমা বাড়বে। পিতা-মাতা ও গুরুজনদের সহযোগিতা পাবেন। পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।

বৃষ রাশি : ধৈর্য সাহস মনোবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। সফলতার চাবি হাতের মুঠোয় থাকবে। ভাইবোনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। শত্রু ও বিরোধীপক্ষ পিছু হটবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। লৌকিকতা পরিহার করুন।

মিথুন রাশি : বাবা-মায়ের কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তন শুভ হবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাবেন।

কর্কট রাশি : আয় বুজে ব্যয় করুন নচেৎ সঞ্চয়ে হাত পড়বে। ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। দাম্পত্য সুখশান্তি বজায় রাখা কঠিন হবে। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে। নেশা মদ জুয়ার প্রতি মন আকৃষ্ট থাকবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সতর্ক থাকুন।

সিংহ রাশি : অংশীদারদের সঙ্গে মতানৈক্য চলবে। অযাচিত ঝামেলা জেঁকে বসবে। ব্যবসায় মন্দা চলবে। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউবের প্রতি আকৃষ্ট থাকবে। শোক-দুঃখের অশ্রুজল ঝরবে। আর্থিক দৈন্যদশা জেঁকে বসবে। দাম্পত্য কলহ সামাজিক কলহে পরিণত হবে।

কন্যা রাশি : আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। শিক্ষার্থীদের মন ভেঙে দেবে। দাম্পত্য ঐক্যতা বজায় রাখতে জীবনসঙ্গীর মতামতে গুরুত্ব দিন। ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে প্রচুর ব্যয় হবে।

তুলা রাশি : কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়িত হবে। জীবিকা অর্জনের ভিত মজবুত হবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। মন ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে। শত্রুরা পরাস্ত হবে। দ্রুতগতির বাহন বর্জনীয়। পিতা-মাতার স্বাস্থ্য ভালো থাকবে।

বৃশ্চিক রাশি : দূর থেকে শুভ সংবাদ আসবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। সাধন ভজনে সিদ্ধিলাভ হবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূরণ হবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্য চমকে দেবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।

ধনু রাশি : নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। শ্রম প্রযুক্তি কৌশল অধ্যবসায় জাগ্রত হবে। বিবাহযোগ্যদের মুখে হাসির ঝলক ফুটবে। শিক্ষার্থীদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। শত্রুরা পিছু হটবে। প্রেমীযুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে। সপরিবারে কাছেপিঠে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা।

মকর রাশি : হাতে থাকা সব কাজই সম্পন্ন হবে। নতুন গৃহবাড়ি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। গুরুজনদের সহযোগিতা পাবেন। প্রেম রোমান্স বিনোদন মাইলফলক হয়ে থাকবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। বেকারদের মুখে হাসির ঝলক ফোটাবে।

কুম্ভ রাশি : গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। বৈদশিক সূত্রে লাভবান হবেন। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। প্রেম বন্ধুত্ব ভ্রমণ মাইলফলক হয়ে থাকবে। মন সুর সংগীতের প্রতি ঝুঁকবে।

মীন রাশি : শূন্য পকেট পূর্ণ হবে। হারানো ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে। সফলতার চাবি হাতের মুঠোয় আসবে। ধারকর্জ ও ঋণমুক্তির পথ প্রশস্ত হবে। মন সুর সংগীতের প্রতি ঝুঁকবে। গৃহবাড়ি আত্মীয় সমাগমে মুখর হয়ে থাকবে। সপরিবারে কাছেপিঠে ভ্রমণ হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X