রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

টমেটো খাওয়ার উপকারিতা ও সতর্কতা

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৩:৪৫ এএম
টমেটো খাওয়ার উপকারিতা ও সতর্কতা

সালাদ, ভর্তা কিংবা বিভিন্ন রান্নায় ব্যবহৃত টমেটো শুধু স্বাদই বাড়ায় না, বরং এটি পুষ্টিগুণেও সমৃদ্ধ একটি সবজি। অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ উপাদানে ভরপুর টমেটো নিয়মিত পরিমিত পরিমাণে খেলে শরীর সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

গবেষণায় দেখা গেছে, টমেটোতে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপেন রয়েছে, যা শরীরের কোষকে ক্ষতিকর ফ্রি-র‌্যাডিক্যালের প্রভাব থেকে সুরক্ষা দিতে সহায়তা করে। এছাড়া এতে ক্যালোরির পরিমাণও খুব কম। একটি মাঝারি আকারের টমেটোতে প্রায় ২৫ ক্যালোরি থাকে। ফলে ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে এটি হতে পারে খাদ্যতালিকার একটি উপযোগী উপাদান।

টমেটোতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ফোলেট, ফাইবার, ক্রোমিয়াম এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান। পাশাপাশি এতে থাকা বিটা-ক্যারোটিন ও লাইকোপেন দীর্ঘমেয়াদি বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে সহায়ক বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

একটি মাঝারি আকারের টমেটোতে প্রায় ৩০০ মিলিগ্রাম পটাসিয়াম থাকে, আর এক কাপ টমেটোর রসে পাওয়া যায় প্রায় ৫৩৪ মিলিগ্রাম পটাসিয়াম। এই খনিজ উপাদান হৃদযন্ত্রের স্বাভাবিক কার্যক্রম, রক্তচাপ নিয়ন্ত্রণ এবং পেশীর কর্মক্ষমতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

গবেষণা অনুযায়ী, টমেটোর লাইকোপেন রক্তে খারাপ কোলেস্টেরল (এলডিএল) এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমাতে সহায়তা করতে পারে। এছাড়া বিটা-ক্যারোটিন মেটাবলিক সিনড্রোমের ঝুঁকি কমানোর ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখে।

বিশেষজ্ঞদের মতে, টমেটোতে থাকা লাইকোপেন প্রস্টেট, ফুসফুস, পাকস্থলী, কোলন, রেক্টাম, খাদ্যনালী, মুখগহ্বর, স্তন ও সার্ভিক্স ক্যানসারসহ বিভিন্ন ধরনের ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে। তবে এটি কোনো রোগের চিকিৎসা নয়; বরং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের একটি অংশ হিসেবে বিবেচিত।

তবে প্রতিদিন টমেটো খাওয়া গেলেও অতিরিক্ত পরিমাণে খাওয়া উচিত নয়। বিশেষ করে কিডনি রোগ বা ইউরিক অ্যাসিডের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টমেটো খাওয়াই নিরাপদ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে জনসেবায় কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের বাস উল্টে নিহত ১, আহত ৬

রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ কর্মী নিয়োগে ঘুষের অভিযোগ

আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

পেলের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মাইকেল অলিসে

‘এমন জবাব পাবে যা কখনো ভুলতে পারবে না যুক্তরাষ্ট্র’

বিশ্বকাপ ফাইনালের ইতিহাস বদলাতে পারবে আর্জেন্টিনা?

শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

হঠাৎ ফেসবুক ডাউন, বিপাকে ব্যবহারকারীরা

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

দেশের সাত জেলায় ঝড়ের আভাস

‘আর্জেন্টিনার ফাউল ও আচরণ শাস্তি ছাড়াই পার পেয়ে যায়’

যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ তিনজন আটক

মেসির শেষ বিশ্বকাপের ‘শেষ নৃত্য’ বুট, দাম কত?

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যশোরে বসতবাড়ি ভেঙে রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো মাতাবেন ম্যাডোনা, শাকিরা, বিবার ও বিটিএস

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, অভিনেত্রী ইয়ামি

জাতিসংঘে সন্ত্রাসবিরোধী প্রস্তাবে ভেটো

X