মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

টমেটো খাওয়ার উপকারিতা

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০৪:৫০ এএম
টমেটো খাওয়ার উপকারিতা

সালাদ, ভর্তা কিংবা রান্না—সব ধরনের খাবারেই জনপ্রিয় টমেটো। সুস্বাদু এই সবজি শুধু খাবারের স্বাদই বাড়ায় না, বরং শরীরের জন্যও নিয়ে আসে নানা উপকারিতা। পুষ্টিগুণে ভরপুর টমেটো নিয়মিত খাদ্যতালিকায় রাখলে সুস্থ থাকা সহজ হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

আমেরিকার আর্কাইভ অব বায়োফিজিক্স অ্যান্ড বায়োকেমিস্ট্রির গবেষণা মতে, টমেটোতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট। যা সুস্থতার জন্য অপরিহার্য। এছাড়াও এতে ক্যালোরির পরিমাণ বেশ কম। একটি মাঝারি আকারের টমেটোতে থাকে মাত্র ২৫ ক্যালোরি। ফাইবার সমৃদ্ধ এই সবজি তাই খেতে পারেন নিশ্চিন্তে। ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি-১২, ফোলেট এবং ক্রোমিয়ামও থাকে এতে।

লাইকোপেন এবং বিটা-ক্যারোটিন পাওয়া যায় টমেটো থেকে। ক্রনিক রোগ প্রতিরোধে সাহায্য করে এগুলো। একটি মাঝারি আকৃতির টমেটোতে থাকে ৩০০ মিলিগ্রাম পটাসিয়াম। ১ কাপ টমেটোর রসে যার পরিমাণ ৫৩৪ মিলিগ্রাম। হৃদযন্ত্রের স্বাস্থ্য এবং পেশীর কার্যকলাপের সঙ্গেও সম্পর্ক রয়েছে এই সবজির।

মেডিসিনাল কেমিস্ট্রির জার্নাল অনুযায়ী, রক্ত চলাচলের ক্ষেত্রে জরুরি ভূমিকা রয়েছে লাইকোপেনের। রক্তে খারাপ কোলেস্টেরল (এলডিএল) ও ট্রাইগ্লিসারাইডের পরিমাণ কমায় এটি। এছাড়া টমেটোতে থাকা বিটা-ক্যারোটিন মেটাবলিক সিনড্রোমের সম্ভাবনা কমায়।

প্রস্টেট, ফুসফুস, পাকস্থলী, কোলন, রেক্টাম, খাদ্যনালী, মুখগহ্বর, স্তন, সার্ভিক্সের ক্যানসারের ঝুঁকি কমায় টমেটোতে থাকা লাইকোপেন।

টমেটো খেতে পারেন প্রতিদিন, তবে প্রচুর পরিমাণে নয়। কিডনির অসুখ থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে এই সবজি। ইউরিক অ্যাসিডের সমস্যার ক্ষেত্রেও টমেটো খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

X