মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

আর্থ্রাইটিসের ব্যথা থেকেই বিকল হতে পারে হৃদযন্ত্র?

কাগজ ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৯:৫৫ পিএম
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

আর্থ্রাইটিস বা বাত অস্থিসন্ধির একটি গুরুতর সমস্যা। এই রোগে দেহের বিভিন্ন অস্থিসন্ধিতে তীব্র যন্ত্রণা হয়, দেখা যায় ফুলে ওঠা ও জড়তার মতো সমস্যাও। অনেকেই ভাবেন বয়স বাড়লে বুঝি এই সমস্যা দেখা দেয়। কিন্তু যেকোনো বয়সেই শরীরে হানা দিতে পারে এই রোগ। তবে আর্থ্রাইটিস মানেই কেবল শরীরে বিভিন্ন অঙ্গে যন্ত্রণা নয়। রিউমাটয়েড আর্থ্রাইটিসের জেরে হাড়ে ব্যথার পাশাপাশি আরও বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হতে পারে।

রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। শরীরে এই রোগ বাসা বাঁধলে প্রাথমিক পর্যায় হাড়ে প্রদাহ ও ব্যথা বাড়ে। হাত, কব্জি, পায়ে যন্ত্রণা হতে থাকে। তবে রোগের প্রকোপ বাড়লে চোখ, ত্বক, ফুসফুস, হৃদযন্ত্র, স্নায়ুতন্ত্র, কিডনি ও রক্তনালীতে সমস্যা দেখা যায়। এই অসুখ রাতারাতি কমিয়ে ফেলা যায় না। কিন্তু তাড়াতাড়ি ধরা পড়লে সমস্যা কিছুটা নিয়ন্ত্রণ করা যেতে পারে।

চলুন জেনে নেয়া যাক এই রোগের উপসর্গগুলি-

১) অতিরিক্ত ক্লান্তি মানেই ঘুম কম হচ্ছে এমনটা নয়। এই লক্ষণ বিভিন্ন অসুখেরও ইঙ্গিত দেয়। তার মধ্যে রয়েছে রিউমাটয়েড আর্থ্রাইটিসও।

২) গায়ে-হাত-পায়ে ব্যথা, জ্বর, খাওয়াদাওয়ার ইচ্ছে চলে যাওয়া মানেই করোনার লক্ষণ নয়। মাঝেমাঝেই বিনা কারণে জ্বর এলে, বা ভিতরে জ্বর-জ্বর ভাব থাকলে সতর্ক থাকুন। রিউমাটয়েড আর্থ্রাইটিসের কারণেও জ্বর আসতে পারে।

৩) হাত-পা অবশ হয়ে যাওয়াও এই রোগের অন্যতম লক্ষণ। হাত এবং পায়ের জোরও কমে যেতে পারে এর জেরে।

৪) হাত-পায়ে টানা ব্যথা লেগেই থাকে? রিউমাটয়েড আর্থ্রাইটিস মানেই যে প্রচণ্ড ব্যথা হবে, এমন নয়। অনেক সময়েই এই অসুখ শুরু হয় কম ব্যথা দিয়েই। ফলে শুরুতেই সচেতন হওয়া জরুরি।

৫) চোখ লাল হয়ে যাচ্ছে মানেই ভাইরাসের বা ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়েছে, এমন নয়। রিউমাটয়েড আর্থ্রাইটিসেও হতে পারে।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

X