সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

তালের শাঁস খাবেন যে কারণে

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ১১:১৭ এএম

চারদিকে যখন বিভিন্ন ফল ও খাবারে ফরমালিন ও অন্যান্য কেমিক্যাল ব্যবহারের ছড়াছড়ি, তখন কোনো ধরনের ফরমালিন বা কেমিকেল ছাড়া ফল খেতে চাইলে বেছে নিন তালের শাঁস। তালের শাঁস শিশু ও প্রাপ্ত বয়স্কদের পুষ্টির ঘাটতি দূর করে। এটি কম সময়ের জন্য বাজারে পাওয়া যায়। কারণ এটি তালের কাঁচা অবস্থা। প্রতি ১০০ গ্রাম তালের শাঁসে রয়েছে প্রায় ৭৭ গ্রাম পানি, ১ গ্রাম প্রোটিন, ০ গ্রাম ফ্যাট, ২১ গ্রাম কার্বোহাইড্রেট, ০ গ্রাম ফাইবার, ৯ মিলিগ্রাম ক্যালসিয়াম, ৩৩ মিলিগ্রাম ফসফরাস, ০.০৪ মিলিগ্রাম থায়ামিন, ০.০২ মিলিগ্রাম রাইবোফ্লাভিন, ০.০৩ মিলিগ্রাম নিয়াসিন, ৫ মিলিগ্রাম ভিটামিন সি।

ভিটামিন ও খনিজ লবন সমৃদ্ধ তেলের শাঁস যারা ডায়েট ফলো করছেন বা ডায়াবেটিস এ ভুগছেন তাদের জন্য উত্তম ফল হলো তালের শাঁস। অতিরিক্ত রোদে বা গরমে ত্বকে বিভিন্ন র‌্যাশ বা এলার্জি দেখা দিলে তালের শাসের খোসা লাগিয়ে দিলে উপকার পাওয়া যায়। সানবার্ন থেকে মুক্তি পেতে তালের শাঁসের খোসা বা তালের শাঁসের প্যাক লাগালে ভালো কাজে দেয়।

তালের শাঁসে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

তালের শাঁসে রয়েছে ক্যালসিয়াম যা আমাদের দাঁত ও দাঁতের সুরক্ষায় কাজ করে এবং দাঁতের ক্ষয়রোধ করে। পুষ্টিকর এই ফলে আছে ক্যালসিয়াম, ম্যাগ্নেসিয়াম, আয়রন ও ফসফরাস যা হাড়কে শক্ত ও মজবুত করে। কচি তালের শাঁস রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে। তালের শাঁসে পানির পরিমাণ বেশি থাকায় এটি আমাদের শরীর থেকে ডিহাইড্রেশন বা পানিশূন্যতা দূর করতে সাহায্য করে।

তালের শাঁস খেলে আমাদের শরীরে নাইট্রেটের পরিমাণ বেড়ে যায়। যা প্রাকৃতিক উপায়ে আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ ও স্বাভাবিক রাখে। তালের শাঁস লিভারেজনিত বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে। তালের শাঁসে আছে ভিটামিন বি ও সি যা বমি ভাব দূর করে ও আমাদের খাওয়ার রুচি বাড়াতে সাহায্য করে।

তালের শাঁসে আছে আয়রন যা মেয়েদের ক্ষেত্রে খুবই উপকারী। অ্যানেমিয়া রোগীদের জন্য খুবই উপকারী।

এতে আছে ক্যালসিয়াম, ম্যাগ্নেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, আয়রন, সেলেনিয়াম সহ অন্যান্য খনিজ উপাদান যা আমাদের চোখের জন্য খুবই উপকারী। এর মধ্যে এমন কিছু উপাদান আছে যা ক্যান্সার প্রতিরোধে সক্ষম।

তাছাড়া তালের শাঁস স্মৃতিশক্তি বাড়াতে ও ক্লান্তি দূর করতে সহায়ক।

প্রেগনেন্ট মহিলাদের এই তালের শাঁস খেতে পরামর্শ দেয়া হয় কারন এটি হজমশক্তি বৃদ্ধি করে।

এই গরমে যখন তখন ফ্রিজের ঠান্ডা পানি বা পানিতে বরফ না মিশিয়ে বেশি বেশি তরল সমৃদ্ধ পুষ্টিকর খাবার গ্রহণ করুন, সুস্থ থাকুন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X