সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শরীরের সুন্দর আকৃতির জন্য মেথির জাদুকরী গুণ

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৬, ১০:৩৭ পিএম
ছবি: সংগৃহীত।

মেথি আমাদের সবার কাছেই একটি ভেষজ মশলা হিসেবে বেশ পরিচিত। কিন্তু আমরা সবাই হয়তো জানি না এই মেথিও শরীরের ওজন কমাতে অনেক কার্যকরী একটি উপাদান। তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকে মেথি খাওয়ার।

মেথি ও মধু চা

দেহের অতিরিক্ত মেদ কমাতে মেথি ও মধু বেশ উপকারী একটি উপাদান। শরীরের আকর্ষণীয় আকৃতি পেতে মেথি ও মধু চায়ের কোনো বিকল্প নেই। এই চায়ের জন্য মেথি গুঁড়া আগে পানিতে ফুটিয়ে ঠাণ্ডা করে ২-৩ ঘণ্টা রেখে দিন। এখন এই পানিটা ঝেকে নিয়ে লেবুর রস ও মধু দিয়ে খেয়ে নিতে পারেন। যদি ভালো ফল পেতে চান তাহলে এই মিশ্রণটি প্রতিদিন সকালে খেতে পারেন। এতে করে শরীরের ওজন কমবে খুব দ্রুত।

অঙ্কুরিত মেথি বীজ

প্রচুর পরিমাণে ক্যারোটিনয়েড, ভিটামিন ‘এ’ ‘বি’ ‘সি’ এবং ‘ই’ রয়েছে অঙ্কুরিত মেথি বীজে। এর সাথে আরো রয়েছে পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যামাইনো অ্যাসিড, জিংক যা হজম সহায়ক বিভিন্ন খনিজ পদার্থ। প্রথমে একটি পাতলা কাপড় পানিতে ভিজিয়ে রাখুন। এখন একটি বাটিতে মেথি বীজ নিয়ে ওই পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে অন্তত তিন রাত পর্যন্ত। মেথি বীজগুলো যখন তিনদিন পর অঙ্কুরিত হবে তখন খেতে পারলে খুব দ্রুত ওজন কমবে।

মেথি ভেজানো পানি

দ্রুত শরীরের ওজন কমাতে সাহায্য করে মেথি ভেজানো পানি। এটি খেলে তা খাবারের পরিতৃপ্তি এনে দেয়। যার ফলে ক্ষুধা কম হয় আর খাওয়ার ইচ্ছেটা কমে যায়। এতে ওজন কমতে থাকে খুব দ্রুত।

ভাজা মেথি

পরিমাণমতো মেথি একটি পাত্রে নিয়ে সামান্য আঁচে ভেজে নিন তেল ছাড়াই। তারপর সেটিকে গুঁড়ো করে নিন। তারপর সামান্য উষ্ণ পানির সাথে মেথির গুঁড়ো মিশিয়ে সকাল বেলায় খালি পেটে খেলে ওজন কমবে খুব দ্রুত।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X