সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী যেসব বাদাম

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৯:১৩ পিএম
সব ধরনের বাদামে রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান

সব ধরনের বাদামে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান যেমন-ভিটামিন, খনিজ, ক্যালসিয়াম এবং আনস্যাটুরেটেড ফ্যাটি অ্যাসিড রয়েছে। সুস্থ থাকতে এ কারণে নিয়মিত বাদাম খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

তবে বিশেষজ্ঞরা এটাও বলছেন, যাদের ডায়াবেটিস আছে তাদের সব ধরনের বাদাম খাওয়া ঠিক না। তাদের এমন কিছু বাদাম খাওয়া উচিত যেগুলো রক্তে শর্করার পরিমাণ ঠিক রেখে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। কিছু বাদাম আছে যেগুলো ডায়াবেটিসের জন্য বেশি উপকারী। যেমন-

কাজু বাদাম

২০১১ সালে প্রকাশিত এক জার্নাল থেকে জানা যায়, কাজু বাদাম ডায়াবেটিস রোগীদের গ্লুকোজ লেভেল নিয়ন্ত্রণ করে। এ ধরনের বাদাম অক্সিডেটিভ চাপ কমায়, যা ডায়াবেটিস এবং হৃদরোগের জন্য অনেকাংশে দায়ী। প্রতিদিন কাজুবাদাম খেলে দিনের ম্যাগনেশিয়ামের চাহিদা পূরণ হয়। তবে এজন্য লবণ ছাড়া এবং কাঁচা কাজুবাদাম খেতে হবে। এছাড়া সারারাত ভিজিয়ে রেখেও পরদিন সকালে এ বাদাম খেতে পারেন।

আখরোট

উচ্চ পরিমাণে ক্যালরি থাকলেও আখরোট শরীরের ওজনের উপর তেমন প্রভাব ফেলে না। ‘ওবেসিটি এন্ড মেটাবলিজম’ জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, আখরোট খেলে পেট ভরা অনুভূত হয়। তখন বারবার খাওয়ার প্রবণতা কমে। নিয়মিত আখরোট খেলে ওজন কমে । সেই সঙ্গে শরীরে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। বিশেষজ্ঞদের মতে, ভাল ফল পেতে খোসাসহ কাঁচা আখরোট খাওয়া উচিত।

পেস্তাবাদাম

প্রোটিন ও ভাল ফ্যাটের উৎস হওয়ায় পেস্তাবাদাম খেলে দীর্ঘক্ষন পেট ভরা অনুভূত হয়। ‘রিভিউ অব ডায়াবেটিক স্টাডিজ’ এ ২০১৪ সালে প্রকাশিত এক গবেষণাপত্র থেকে জানা যায়, নিয়মিত পেস্তাবাদাম খেলে ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে। এ ব্যাপারে অবশ্য লবণযুক্ত বাদাম এড়াতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

চীনাবাদাম

প্রোটিন এবং ফাইবারের ভাল উৎস হওয়ায় চীনাবাদাম টাইপ টু তে ভোগা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। প্রতিদিন চীনাবাদাম খেলে হৃদরোগজনিত জটিলতার পাশাপাশি ওজনও কমে। নিয়মিত চীনাবাদাম খেলে ডায়াবেটিস প্রতিরোধও করা যায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X