সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বদ হজম থেকে বাঁচার উপায়

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৬ মে ২০২৬, ০৮:৪৩ পিএম
ছবি: সংগৃহীত।

খাবারে একটু অসাবধানতাই আপনার বদ হজমের জন্য যথেষ্ট। অতিরিক্ত তেল মসলাযুক্ত খাবার, ভাজাপোড়া জাতীয় বাইরের খাবার যতটা সম্ভব এড়িয়ে চলবেন। কারণ শরীরে খারাপ ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে গেলে মুশকিল। সেখান থেকে ডায়রিয়া, তলপেটে ব্যথা, পেট খারাপ ইত্যাদি সমস্যা ভোগাতে পারে। দুধ জাতীয় খাবার ও অতিরিক্ত ক্যাফেইনও অনেক সময় বদ হজমের কারণ হতে পারে। তাপমাত্রা বাড়লে শরীরের ভেতরের ব্যাকটেরিয়া বৃদ্ধি পেতে পারে তাই গরমে খাবারের বিষয়ে সতর্ক থাকা উচিত। বদ হজম দেখা দিলে ঘরোয়া কিছু উপায় মেনে মুক্তি পেতে পারেন। চলুন জেনে নেওয়া যাক-

আপেল সাইডার ভিনেগার

পেটের অ্যাসিড এবং বুক জ্বলার সমস্যা অনেকটাই কমানো যায় আপেল সাইডার ভিনেগারের মাধ্যমে। সেইসঙ্গে কমে ব্যাকটেরিয়ার মাত্রাও। ৫ থেকে ১০ মিলি আপেল সাইডার ভিনেগার এক গ্লাস পানির সঙ্গে মিশিয়ে তা পান করতে পারেন। এটি সবচেয়ে ভালো কাজ করবে খালি পেটে খেতে পারলে। এতে বদ হজমের সমস্যা দ্রুত দূর হবে।

ধনেপাতার পানি

ধনেপাতা কেবল খাবারের স্বাদ, গন্ধ বাড়াতেই কাজ করে না, এটি পেট ঠান্ডা রাখতেও সমান কাজ করে। কারণ ধনেপাতার আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। এই পাতা পেটের ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করতে কাজ করে। ধনেপাতা পরিষ্কার করে ধুয়ে সারা রাত পানিতে ভিজিয়ে রাখতে হবে। ফ্রিজে রাখতে পারলে বেশি ভালো। এরপর সকালে ফ্রিজ থেকে বের করে রেখে দেবেন। স্বাভাবিক তাপমাত্রায় এলে ধনেপাতাগুলো তুলে পানিটুকু পান করে নেবেন। এতে বদ হজম দূর হবে সহজেই।

আদাপানি

পেটের যেকোনো সমস্যায় আদা খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কারণ আদায় আছে অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য, এই উপাদান পেটের যেকোনো সমস্যা দূর করতে কার্যকরী। তাই বদ হজম দূর করতে আদাপানি খেতে পারেন। আদাপানি তৈরি করার জন্য দেড় টেবিল চামচ আদা কুচি করে নিতে হবে। এরপর চার গ্লাস পানির সঙ্গে আদা কুচি মিশিয়ে ফোটাতে হবে। ফোটানো হলে মিশ্রণটি ছেঁকে নিয়ে আদা কুচি ফেলে দিয়ে পান করতে হবে। ঠান্ডা করে পান করবেন। খালি খেতে ভালো না লাগলে স্বাদের জন্য মধু মিশিয়ে খেতে পারেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X