সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

অনেক গুনে সমৃদ্ধ ফল ডালিম

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৭:৫০ পিএম
আপডেট : ০৯ মে ২০২৬, ০৯:০৯ পিএম

অনেক গুনে সমৃদ্ধ ফল ডালিম। অ্যান্টিঅক্সিডেন্টের উৎস ডালিম। দুই বেলার খাবারের মাঝে নাস্তা হিসেবে সহজেই গ্রহণ করা যেতে পারে। ‘দ্যা ফার্স্ট টাইম মম’স প্রেগন্যান্সি কুক বুক অ্যান্ড ফুয়েলিং ম্যান ফার্টিলিটি’ বইয়ের লেখক ও পুষ্টিবিদ লরেন ম্যানাকার ডালিমের নানান উপকারের কথা জানান ইটদিস নটদ্যাট ডটকমে প্রকাশিত প্রতিবেদনে।

অ্যান্টিঅক্সিডেন্টের চাহিদা পূরণ

অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস হল ফল, সবজি, বাদাম, শস্য এবং নানান প্রাণিজ খাবার। এগুলো শরীরের জন্য উপকারী। ডালিম অ্যান্টিঅক্সিডেন্টের অন্যতম ভালো উৎস।

মানসিক চাপ, পরিবেশের দূষণ ইত্যাদি স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। খাবারে অ্যান্টিঅক্সিডেন্ট যোগ করা অক্সিডেটিভ চাপ কমায়। ডালিমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট দেহের সার্বিক সুস্থতায় অবদান রাখে।

পেশির জন্য উপকারী পুষ্টি

ডালিম পটাশিয়ামের ভালো উৎস। ম্যানাকারের মতে, “পটাশিয়াম পেশির স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডালিম পটাশিয়ামের ভালো উৎস, যা সুস্থ পেশির জন্য গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইট হিসেবে কাজ করে। আট আউন্স ডালিমের রসে গড়ে একটা কলার চেয়ে বেশি পরিমাণ পটাশিয়াম থাকে।”

স্বাস্থ্য ভালো রাখে

যারা স্বাস্থ্য সচেতন বা নিয়মিত শরীরচর্চা করেন তাদের দেহের পুষ্টি চাহিদা পূরণে ডালিম সহায়তা করে। এটা অ্যান্টিঅক্সিডেন্টেরও ভালো উৎস।

ম্যানাকার বলেন, “ডালিমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ডালিমের রস নাইট্রিক অক্সাইড সুরক্ষিত রাখতে পারে। আর এই উপাদান দেহে অক্সিজেন ও পুষ্টি যোগাতে সাহায্য করে যা শরীরচর্চার জন্য প্রয়োজন।”

চিনি ছাড়া মিষ্টি স্বাদ

মিষ্টি খাবারের চাহিদা মেটাতে ডালিম খাওয়া যেতে পারে। ম্যানাকারের মতে, “নানান স্বাস্থ্য ঝুঁকি এড়াতে চিনি গ্রহণের পরিমাণ নিয়ন্ত্রণ করা উচিত। ডালিম চিনির মতোই মিষ্টি এবং মিষ্টি খাবারের চাহিদা পূরণে ভূমিকা রাখে। তাই কারও মিষ্টি খাবার খেতে ইচ্ছা হলে ডালিম খাওয়া কার্যকর ভূমিকা রাখে।”

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X