মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বজুড়ে প্রাণঘাতী হান্টাভাইরাস আতঙ্ক

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৭:১৫ এএম
বিশ্বজুড়ে প্রাণঘাতী হান্টাভাইরাস আতঙ্ক

বিশ্বে নতুন করে উদ্বেগ তৈরি করেছে প্রাণঘাতী হান্টাভাইরাস। সাম্প্রতিক প্রাদুর্ভাবে এখন পর্যন্ত অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি এখনই বড় ধরনের মহামারিতে রূপ নেওয়ার আশঙ্কা নেই।

শুক্রবার (৮ মে) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহামারি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ডা. মারিয়া ভ্যান কেরখোভ জানিয়েছেন, এই ভাইরাস কোভিড-১৯ বা ইনফ্লুয়েঞ্জার মতো নয়। এটি ভিন্ন উপায়ে ছড়ায় এবং বর্তমানে সীমিত পরিসরে সংক্রমণ দেখা যাচ্ছে।

ডব্লিউএইচওর জরুরি স্বাস্থ্য কর্মসূচির অ্যালার্ট অ্যান্ড রেসপন্স কোঅর্ডিনেশন বিভাগের পরিচালক ডা. আবদিরাহমান মাহমুদ বলেন, ২০১৮-১৯ সালে আর্জেন্টিনায় একই ধরনের সংক্রমণ পরিস্থিতি তৈরি হয়েছিল। তখন একজন আক্রান্ত ব্যক্তি সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর অনেক মানুষ সংক্রমিত হন।

তার মতে, বর্তমানে সংক্রমণ মূলত আবদ্ধ পরিবেশে ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে ছড়াচ্ছে। যথাযথভাবে কন্টাক্ট ট্রেসিং ও আইসোলেশনের মতো জনস্বাস্থ্য ব্যবস্থা অনুসরণ করা হলে সংক্রমণের শৃঙ্খল ভাঙা সম্ভব।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, হান্টাভাইরাস সাধারণত ইঁদুরের মাধ্যমে ছড়ায়। সংক্রমিত ইঁদুরের বিষ্ঠা, লালা ও প্রস্রাবের মাধ্যমে ভাইরাস পরিবেশে ছড়িয়ে পড়ে।

বিশেষ করে যেসব জায়গায় ইঁদুরের উপদ্রব রয়েছে, সেসব স্থান পরিষ্কার করার সময় শুকনো বিষ্ঠা বা ময়লা বাতাসে মিশে মানুষের শরীরে প্রবেশ করতে পারে। নিশ্বাসের মাধ্যমে ভাইরাস শরীরে ঢুকে সংক্রমণ ঘটায়।

কিছু ক্ষেত্রে মানুষ থেকে মানুষে সংক্রমণ ঘটতে পারে, তবে সেটি খুবই বিরল বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

চিকিৎসা সাময়িকী দ্য ল্যানসেটের তথ্য অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার হান্টান নদীর নাম অনুসারে এই ভাইরাসের নামকরণ করা হয়েছে। ১৯৭০-এর দশকে ওই এলাকাতেই প্রথম ভাইরাসটি শনাক্ত হয়।

হান্টাভাইরাস মূলত ফুসফুস ও কিডনিতে জটিলতা তৈরি করে। এর মধ্যে সবচেয়ে ভয়ংকর হলো হান্টাভাইরাস পালমোনারি সিনড্রোম। এই রোগে মৃত্যুহার প্রায় ৪০ শতাংশ পর্যন্ত হতে পারে।

উত্তর ও দক্ষিণ আমেরিকায় এই ধরনের সংক্রমণ বেশি দেখা যায়।

কানাডা সরকারের তথ্য অনুযায়ী, প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ২০০ মানুষ হান্টাভাইরাস পালমোনারি সিনড্রোমে আক্রান্ত হন।

২০২৫ সালে নিউ মেক্সিকোতে অভিনেতা জিন হ্যাকম্যানের স্ত্রী ও কনসার্ট পিয়ানোবাদক বেটসি আরাকাওয়াও এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, ভাইরাসের সংস্পর্শে আসার এক থেকে আট সপ্তাহের মধ্যে উপসর্গ দেখা দিতে পারে।

প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে, জ্বর, ক্লান্তি, শরীর ব্যথা, মাথাব্যথা, ফ্লু-জাতীয় উপসর্গ।

পরবর্তীতে দেখা দিতে পারে কাশি, তীব্র শ্বাসকষ্ট, ফুসফুসে পানি জমা।

বিশেষজ্ঞদের মতে, সংক্রমণের প্রথম ৭২ ঘণ্টার মধ্যে রোগ শনাক্ত করা কঠিন হওয়ায় অনেক সময় এটিকে সাধারণ ফ্লু বলে ভুল হতে পারে।

বর্তমানে হান্টাভাইরাসের নির্দিষ্ট কোনো ভ্যাকসিন বা কার্যকর ওষুধ নেই। চিকিৎসকরা রোগীকে বিশ্রাম, পর্যাপ্ত তরল গ্রহণ এবং শরীরের ভারসাম্য বজায় রাখার পরামর্শ দেন।

গুরুতর অবস্থায় রোগীকে ভেন্টিলেটরের সাহায্যে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দিতে হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্ক নয়, সচেতনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। হান্টাভাইরাস প্রতিরোধে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে: বাড়িতে ইঁদুরের উপদ্রব কমানো। ঘর পরিষ্কারের সময় মাস্ক ও গ্লাভস ব্যবহার করা। শুকনো ইঁদুরের বিষ্ঠা ঝাড়ু না দেওয়া। আক্রান্ত এলাকা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা। দীর্ঘ সময় আবদ্ধ স্থানে অবস্থান এড়িয়ে চলা।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সঠিক সতর্কতা ও জনস্বাস্থ্য ব্যবস্থা অনুসরণ করা হলে এই ভাইরাস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X