সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কোষ্ঠকাঠিন্য দূর করার উপায়

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৬, ১০:২৫ এএম
স্বাস্থ্যকর ফল ও সবজি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সহায়ক

অনেকেই কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন। এটি গ্যাস, পিঠে ব্যথা, ক্লান্তির মতো অন্যান্য শারীরিক সমস্যারও জন্ম দেয়। সাধারণত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাইপো থাইরয়েড রোগীদের মধ্যে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেশি দেখা যায়। অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাওয়া-দাওয়ার কারণে মূলত কোষ্ঠকাঠিন্যের সমস্যা শুরু হয়। কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে খাওয়া-দাওয়ার প্রতি নজর দেওয়া প্রয়োজন। যেসব কারণে কোষ্ঠকাঠিন্য দেখা দেয় ফাইবারজাতীয় খাবার না খেলে ফল, সবজি, বাদাম, মসুর ডালে প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায়। শরীরের একটি উপকারী উপাদান হলো ফাইবার। শরীরে ফাইবারের পরিমাণ হ্রাস পেলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দিতে পারে। প্রতি দিন প্রায় ৩৮ গ্রাম ফাইবার খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে। পানি না খেলে ফাইবার সমৃদ্ধ খাবার খেলে পানি খাওয়ার পরিমাণও বাড়াতে হবে। সারা দিনে কী পরিমাণ পানি খাওয়া হচ্ছে, তার ওপর নির্ভর করে হজমশক্তি। শরীরে পানির পরিমাণ কম থাকলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দিতে পারে। এ সমস্যা থেকে মুক্তি পেতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন গড়ে প্রায় ৩-৪ লিটার জল খাওয়া প্রয়োজন। মৌসুমি ফল না খেলে পানি খাওয়ার পাশাপাশি পানিজাতীয় ফল খাওয়া জরুরি। ফলে রয়েছে ভিটামিন, ক্যালসিয়াম, ফাইবার, ম্যাগনেশিয়ামের মতো বিভিন্ন উপকারী পুষ্টিগুণ। শরীরের অন্যান্য সমস্যা দূর করার পাশাপাশি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকেও দূরে রাখে ফল। তাই প্রচুর পরিমাণে ফল খাওয়া উচিত।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X