সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

গরমে শরীর ঠান্ডা রাখার ৬টি স্বাস্থ্যকর শরবত

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০২:০৩ পিএম
গরমে শরীর ঠান্ডা রাখার ৬টি স্বাস্থ্যকর শরবত

গরমে স্বস্তি পেতে ঠান্ডা পানি পান করা যেমন প্রয়োজন, তেমনি শরীরকে ভেতর থেকে সুস্থ ও সতেজ রাখতে স্বাস্থ্যকর পানীয় বা শরবতের কোনো বিকল্প নেই। শুধু তৃষ্ণা মেটানো নয়, এসব প্রাকৃতিক শরবত শরীরকে হাইড্রেটেড রাখে এবং প্রয়োজনীয় পুষ্টিও সরবরাহ করে।

নিচে গরমে জনপ্রিয় ও স্বাস্থ্যকর কিছু ঘরোয়া শরবতের রেসিপি দেওয়া হলো—

আমের শরবত কাঁচা আমের শরবত শরীরের জন্য দারুণ উপকারী। আম সিদ্ধ করেও আপনি শরবত বানাতে পারেন। এ জন্য আম পোড়ানোর পর শাঁসটা বের করে পুদিনাপাতার কুচিও মিশিয়ে খেতে পারেন। চিনি-গুড়-মধু যেটা আপনার পছন্দ, সেটা ব্যবহার করতে পারেন।

ঘোল ঘরেপাতা টক দই ব্যবহার করে এই শরবত বানাতে পারেন। স্বাদ বাড়াতে সামান্য চিনি ব্যবহার করতে পারেন।

বেলের শরবত পাকা বেল এই ঋতুতে প্রচুর পাওয়া যায়। বেল আর দই দিয়ে তৈরি হয় চমৎকার শরবত। বেল চটকে দানা বাদ দিয়ে কেবল শাঁসটুকু বের করে নিন। তার পর দই, চিনি, সামান্য লবণ, লেবুর রস, ঠান্ডা পানি দিয়ে তৈরি করে ফেলুন শরবত।

ডাব ডাবের পানি গরমে খুব উপকারী। পানির সঙ্গে শাঁস, বরফ একসঙ্গে ব্লেন্ডারে পিষে নিলেই দারুণ শরবত তৈরি হয়ে যাবে।

আখের রস আখের রস বাজারে যেভাবে বিক্রি হয়, তা থেকে দূরে থাকতে পারলেই ভালো। তার চেয়ে বরং বাড়িতে নিজে তৈরি করে নিতে পারেন। খোসাহীন আখ টুকরো করে ব্লেন্ডারে পিষে ছেঁকে নিলেই তৈরি হবে সুস্বাদু আখের রস।

লেবু-চিনির শরবত চিনি, লবণ এবং লেবুর রস দিয়ে সহজে এই শরবত তৈরি করা যায়। ইচ্ছে হলে অল্প পুদিনাকুচিও দেওয়া যায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

X