সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পেয়ারা: পুষ্টিগুণে ভরপুর সুপারফল

কাগজ ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১০:০৯ এএম
পেয়ারা: পুষ্টিগুণে ভরপুর সুপারফল

পেয়ারা এমন একটি জনপ্রিয় ফল, যা শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও অনন্য। গবেষণায় দেখা গেছে, পেয়ারায় কমলার তুলনায় প্রায় ৪ গুণ বেশি ভিটামিন-সি রয়েছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিদিনের খাদ্যতালিকায় পেয়ারা থাকলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো দীর্ঘদিন সুস্থভাবে কাজ করতে পারে।

পেয়ারা খাওয়ার ১১টি গুরুত্বপূর্ণ উপকারিতা ১. প্রতিদিন একটা করে পেয়ারা খেলে দেহে পটাশিয়ামের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে। এর প্রভাবে রক্তচাপ নিয়ন্ত্রণে আসতে সময় লাগে না।

২. নিয়মিত পেয়ারা খেলে ভিটামিন ‘এ‘ এর আভাব পূরণ করে, দৃষ্টিশক্তির উন্নতি ঘটায়। পেয়ারাতে থাকা ভিটামিন বি এবং ভিটামিন বি সিক্স মস্তিষ্কে রক্তপ্রবাহ বাড়িয়ে কার্যকারিতা ঠিক রাখে।

৩. পেয়ারাতে থাকা ফাইবার রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে। কিছু কিছু গবেষণায় দেখা গেছে, নিয়মিত পেয়ারা খেলে ডায়াবেটিস প্রতিরোধ করা যায়।

৪. পেয়ারাতে প্রচুর পরিমানে ভিটামিন সি রয়েছে, যা অনাক্রম্যাতাকে উন্নত ও শক্তিশালী করতে সাহায্য করে। গর্ভবতী মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এটা তাকে বিভিন্ন রোগের সঙ্গে লড়াই করতে সাহায্য করে।

৫. গর্ভবতী মহিলারা বেশি উচ্চ রক্তচাপ প্রবণ হয়ে থাকেন। এটি গর্ভাবস্থায় জটিলতার সৃষ্টি করতে পারে। গর্ভবতী মহিলারা যদি রোজ একটা পাকা পেয়ারা খান তবে তা তাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

৬.গর্ভাবস্থায় পেয়ারার উপকারিতা শিশুদের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র তৈরিতে ফলিক অ্যাসিড খুবই প্রয়োজনীয়। পেয়ারা ফলিক অ্যাসিডে সমৃদ্ধ তাই গর্ভযাত শিশুদের উপকারের স্বার্থে, গর্ভাবস্থায় পেয়ারা খাওয়া উচিৎ।

৭. পেয়ারাতে থাকা ফাইবার রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে। পেয়ারা হরমোনের বৃদ্ধি ঘটায় এবং বিপাকে সাহায্য করে।পেয়ারাতে প্রচুর পরিমাণে খনিজ থাকে। এতে থাকা কপার থাইরয়েডের জন্য দারুণ উপকারী।

৮. রোজ একটি করে পেয়ারা খেলে, তা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। পেয়ারাতে প্রচুর পরিমানে ফাইবার রয়েছে যা অন্ত্রে বাল্ক-এর সৃষ্টি করে, মলত্যাগের জন্য উপযক্ত চাপের সৃষ্টি করে।

৯. রক্তের চিনির পরিমাণ নিয়ন্ত্রণে পেয়ারায় বিদ্যমান তন্তুজাতীয় উপাদান সাহায্য করে। আমরা জানি পটাসিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি শরীরের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে এবং ক্ষতিকারক কোলেস্টেরল কমায়, এতে আমাদের শরীর সুস্থ থাকে। এটি শরীরের সোডিয়াম ও পটাসিয়াম নিয়ন্ত্রণ করে। ফলে হার্ট ভালো থাকে।

১০. ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধী ব্যবস্থাকে এতটা মজবুত করে তোলে যে ছোট-বড় কোনও ধরনের রোগই ধারে কাছে ঘেঁষতে পারে না। পেয়ারায় রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি।

১১. একাধিক গবেষণায় দেখা গেছে ব্রেস্ট এবং প্রস্টেট ক্যান্সার রোধে পেয়ারার কোনো বিকল্প হয় না বললেই চলে। পেয়ারায় উপস্থিত লাইকোপেন, কুয়েরসেটিন, ভিটামিন সি এবং পলিফেনল শরীরে জমতে থাকা ক্ষতিকর টক্সিক উপাদানদের বের করে দেয়। ফলে ক্যান্সার সেল জন্ম নেওয়ার আশঙ্কা অনেক কমে যায়।

পেয়ারার রাসায়নিক উপাদান পেয়ারাতে যে সমস্ত রাসায়নিক উপাদান রয়েছে তার মধ্যে উল্ল্যেখযোগ্য- ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, ফাইবার, ভিটামিন বি২, কে, বেটাক্যারোটিন, লাইকোপেন, আঁশ, ফসফরাস, আয়রন, কপার, ভিটামিন সি, লাইকোপেন, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যাস্ট্রিজেন্ট, অ্যান্টি-মাইক্রোবাল, শর্করা ইত্যাদি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X