সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে পৌনে তিন লক্ষাধিক শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ

কাগজ সংবাদ
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পিএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পিএম
যশোরে প্রায় তিন লাখ শিশু পাবে হাম-রুবেলা টিকা

যশোর জেলায় হাম-রুবেলার বিশেষ ক্যাম্পেইনে পৌনে তিন লক্ষাধিক শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে যশোর সদর উপজেলা ও পৌরসভায় প্রায় ৭৫ হাজার শিশুকে ইতোমধ্যে টিকা প্রদান করা হয়েছে। রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মাসুদ রানা এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, যশোর সদর উপজেলা ও পৌরসভায় ৫ এপ্রিল টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। বাকী সাত উপজেলায় ২০ এপ্রিল সোমবার থেকে এই ক্যাম্পেইন শুরু হবে। সোমবার সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয় ক্যাম্পাসে টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সহসভাপতি আনোয়ারুল কবির নান্টু, সাবেক সম্পাদক আহসান কবীর প্রমুখ। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভেইল্যান্স এন্ড ইম্যুনাইজেশন মেডিকেল অফিসার ডাক্তার সামিনা পারভীন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সহসভাপতি আনোয়ারুল কবির নান্টু, সাবেক সম্পাদক আহসান কবীর প্রমুখ।

সংবাদ সম্মেলনে ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল, যশোর জেলায় হাম-রুবেলার বিশেষ ক্যাম্পেইনে দুই লাখ ৮৪ হাজার ৮শ’ শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৬ মাস থেকে পাঁচ বছরের কমবয়সী এই শিশুদের হামের টিকা প্রদান করা হবে। যশোর সদর ও পৌর এলাকায় ৫ এপ্রিল টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। এখানে ইতোমধ্যে ৭৪ হাজার ৫৮৫ জন শিশু ক্যাম্পেইনের আওতায় এসেছে। সদর উপজেলা ও পৌরসভায় এই ক্যাম্পেইন ২৫ এপ্রিল পর্যন্ত চলবে। বাকী সাত উপজেলায় ২০ এপ্রিল সোমবার থেকে টিকাদান শুরু হবে। ১০ মে পর্যন্ত এই টিকা প্রদান করা হবে। এই ধাপে জেলার ২ হাজার ২৮০টি কেন্দ্রে ২লাখ ৮৪ হাজার ৮শ’ শিশুকে টিকার আওতায় আনার বিশাল লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এদিকে, জেলায় নতুন করে আরও ৭জনসহ মোট সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৭ জনে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

X