সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিশ্বের ৫০ কোটির বেশি শিশু মোটা হয়ে যাবে

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৩০ এএম
বিশ্বের ৫০ কোটির বেশি শিশু মোটা হয়ে যাবে

বিশ্বজুড়ে শিশুদের মধ্যে স্থূলতা ও অতিরিক্ত ওজনের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিক এক বৈশ্বিক প্রতিবেদনে বলা হয়েছে, কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ২০৪০ সালের মধ্যে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে, যেখানে ২২ কোটিরও বেশি শিশু স্থূলতায় আক্রান্ত হতে পারে এবং ৫০ কোটির বেশি শিশু অতিরিক্ত ওজনের ঝুঁকিতে পড়বে।

আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ওবেসিটি ফেডারেশনের ‘ওয়ার্ল্ড ওবেসিটি অ্যাটলাস’ প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে শিশুদের স্বাস্থ্যঝুঁকি বহুগুণে বাড়বে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালেই বিশ্বে প্রায় ১৮ কোটি শিশু স্থূলতায় ভুগছিল। তবে নতুন পূর্বাভাস বলছে, ২০৪০ সালের মধ্যে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় ২২ কোটি ৭০ লাখে। একই সময়ে অতিরিক্ত ওজনের শিশুদের সংখ্যা ৫০ কোটির সীমা ছাড়িয়ে যেতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, এই প্রবণতা অব্যাহত থাকলে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি মারাত্মক আকার নিতে পারে। উচ্চ বিএমআইয়ের কারণে অন্তত ১২ কোটি স্কুলপড়ুয়া শিশুর শরীরে হৃদরোগ, উচ্চ রক্তচাপসহ নানা অসংক্রামক রোগের প্রাথমিক লক্ষণ দেখা দিতে পারে।

সাধারণত কারও বডি মাস ইনডেক্স (বিএমআই) ২৫-এর বেশি হলে তাকে অতিরিক্ত ওজন এবং ৩০ বা তার বেশি হলে স্থূল হিসেবে বিবেচনা করা হয়।

ওয়ার্ল্ড ওবেসিটি ফেডারেশনের প্রধান নির্বাহী ইয়োহানা রলস্টান বলেন, বিশ্বজুড়ে শিশুদের মধ্যে স্থূলতার ঊর্ধ্বগতি দেখাচ্ছে যে বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। তার ভাষায়, একটি পুরো প্রজন্মকে দীর্ঘমেয়াদি ও সম্ভাব্য প্রাণঘাতী রোগের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

দেশভিত্তিক চিত্রেও উদ্বেগের কারণ রয়েছে। ৫ থেকে ১৯ বছর বয়সী শিশুদের মধ্যে উচ্চ বিএমআইয়ের দিক থেকে চীনের অবস্থান সবচেয়ে বেশি, এরপর রয়েছে ভারত ও যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে প্রতি পাঁচজন শিশুর মধ্যে প্রায় দুজনই স্থূল বা অতিরিক্ত ওজনের।

ইউরোপেও পরিস্থিতি উদ্বেগজনক। যুক্তরাজ্যে প্রায় ৩৮ লাখ শিশুর উচ্চ বিএমআই রয়েছে, যা দেশটিকে ইউরোপের অন্যতম ঝুঁকিপূর্ণ অবস্থানে নিয়ে গেছে। ফ্রান্স ও ইতালির তুলনায় সেখানে এই হার প্রায় দ্বিগুণ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০৪০ সালের মধ্যে যুক্তরাজ্যে লাখ লাখ শিশুর মধ্যে হৃদরোগ ও উচ্চ রক্তচাপের প্রাথমিক লক্ষণ দেখা দিতে পারে, যা ভবিষ্যৎ জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি।

আঞ্চলিক বৈষম্যও স্পষ্ট। পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও আমেরিকা মহাদেশের কয়েকটি দেশে স্কুলপড়ুয়া শিশুদের অর্ধেকের বেশি অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছে। একই সঙ্গে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতেও দ্রুত বাড়ছে এই হার।

বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি শুধু ব্যক্তিগত জীবনযাপনের ফল নয়; বরং খাদ্যব্যবস্থা, নগরজীবন ও নীতিনির্ধারণের ঘাটতির সঙ্গে এটি গভীরভাবে জড়িত। বিশ্বস্বাস্থ্য সংস্থার ইউরোপ অঞ্চলের পুষ্টি ও স্থূলতা বিষয়ক উপদেষ্টা ক্রেমলিন বিক্রামাসিংহে বলেন, শিশুদের স্থূলতা মূলত পরিবেশগত ব্যর্থতার ফল।

তিনি জোর দিয়ে বলেন, স্বেচ্ছামূলক পদক্ষেপ নয়—বরং বাধ্যতামূলক নীতিগত নিয়ন্ত্রণ, যেমন খাদ্যের লেবেলিং, বিপণন নিয়ন্ত্রণ—এসব এখন জরুরি।

এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ তৈরিতে বেশ কিছু সুপারিশ দিয়েছেন। এর মধ্যে রয়েছে চিনিযুক্ত খাবারে কর আরোপ, জাঙ্ক ফুডের বিজ্ঞাপন সীমিত করা এবং শিশুদের নিয়মিত শারীরিক কর্মকাণ্ডে যুক্ত করা।

যুক্তরাজ্যের সরকারও এ বিষয়ে কিছু পদক্ষেপের কথা জানিয়েছে। দেশটির স্বাস্থ্য দফতরের এক মুখপাত্র বলেন, শিশুদের লক্ষ্য করে জাঙ্ক ফুডের বিজ্ঞাপন সীমিত করার পাশাপাশি স্কুলের আশপাশে ফাস্টফুডের দোকান নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞদের সতর্কবার্তা—এখনই কার্যকর ব্যবস্থা না নিলে শিশুদের স্থূলতা ভবিষ্যতে বৈশ্বিক জনস্বাস্থ্য সংকটে পরিণত হতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X