সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ফলের খোসার আশ্চর্য স্বাস্থ্যগুণ

কাগজ ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১২:২০ পিএম
ফলের খোসার আশ্চর্য স্বাস্থ্যগুণ

অনেকেই ফল খাওয়ার পর এর খোসা ফেলে দেন, ভেবে নেন এগুলো অপ্রয়োজনীয়। কিন্তু বাস্তবে কলা, বেদানা, তরমুজ, আপেল ও কমলার খোসায় রয়েছে অসাধারণ পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা। এসব খোসা প্রাকৃতিকভাবে শরীরের বিভিন্ন সমস্যার সমাধানে সহায়তা করে।

কলার খোসার উপকারিতা কলার খোসায় লুটেইন নামক উপাদান আছে, যা চোখের জন্য দারুণ উপকারী। মুখে বা শরীরে যে কোনো অংশে চুলকানি বা ফোঁড়া হলে সেই অংশে হালকা করে ঘষলে অথবা পোকামাকড় কামড়ালেও কলার খোসা লাগালে উপকার মেলে।

বেদানা কাশি বা গলাব্যথা হলে গরম পানিতে বেদানার খোসার গুঁড়া দিয়ে কুলকুচি করলে আরাম মেলে। এই পানি দাঁতের ও মুখের দুর্গন্ধের সমস্যা দূর করতেও সহায়ক। এ ছাড়া এই গুঁড়ো গোলাপ পানির সঙ্গে মিশিয়ে মুখে মাখলে ত্বক উজ্জ্বল হয়।

তরমুজ তরমুজের খোসায় থাকা সিট্রুলিন উপাদান ফ্রি রেডিকেল দূর করতে ভালো কাজ করে। এটা অ্যামিনো অ্যাসিডে পরিবর্তিত হয়ে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হৃৎপিণ্ড সুরক্ষায় কাজ করে এবং শরীরের বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে। তবে ফলটির একেবারে বাইরের সবুজ অংশ যা বাকলের সঙ্গে যুক্ত থাকে সেটা খাওয়া ঠিক নয়। এতে পেটে সমস্যা হতে পারে।

আপেল আপেলের খোসায় থাকা ট্রিটেরপর্নোইডস ক্যানসার প্রতিরোধক হিসেবে কাজ করে। এছাড়া এতে থাকা আর্সলিক অ্যাসিড শরীরের মাংসপেশিতে মেদ জমতে দেয় না। আপেলের বেশির ভাগ ফাইবার থাকে এর খোসাতে। ফাইবার দীর্ঘ সময়ের জন্য পেট ভরা রাখতে সাহায্য করে এবং অন্যান্য খাবারের প্রতি আগ্রহ কমায়। হাড় ও লিভার সুস্থ রাখতেও ফাইবার সহায়ক।

কমলা ত্বকের তৈলাক্ত ভাব কমাতে এবং ঘরের স্যাঁতসেঁতে ভাব কাটাতে কমলার খোসা বেশ কার্যকর। প্রাকৃতিক উপায়ে দাঁতের হলদেটে ভাব দূর করতেও এটি সাহায্য করে। এতে থাকা অ্যান্টি-মাইক্রোবিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান ব্রণের সমস্যা দূর করে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X