সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বাগেরহাটে শিশু ওয়ার্ডে রোগীর চাপ দ্বিগুণ, হামের উপসর্গে ভর্তি ৪

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১০:২৬ পিএম
বাগেরহাটে শিশু ওয়ার্ডে রোগীর চাপ দ্বিগুণ । ছবি : সংগ্রহীত

বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে শিশু ওয়ার্ডে রোগীর চাপ আশঙ্কাজনক হারে বেড়েছে। ৪০ শয্যার বিপরীতে বর্তমানে ৮০ জনেরও বেশি শিশু ভর্তি রয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে চারজন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অতিরিক্ত রোগীর চাপে চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মৌসুমি রোগের প্রকোপ দেখা দেওয়ায় প্রতিদিনই নতুন নতুন শিশু ভর্তি হচ্ছে। কিন্তু শয্যা সংকটের কারণে অনেক শিশুকে মেঝেতে রেখেই চিকিৎসা দিতে হচ্ছে। শিশুদের সঙ্গে থাকা অভিভাবকদের ভিড়ও কয়েকগুণ বেড়েছে। এতে করে ওয়ার্ডের পরিবেশ আরও সংকটাপন্ন হয়ে উঠেছে এবং স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রোগীর স্বজনরা জানান, চিকিৎসা সেবা সন্তোষজনক হলেও রোগীর সংখ্যা বেশি হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষকে অতিরিক্ত চাপের মধ্যে কাজ করতে হচ্ছে। সব রোগীর জন্য খাবারের ব্যবস্থা না থাকায় অনেক পরিবারকে বাইরে থেকে খাবার সংগ্রহ করতে হচ্ছে। তবে অতিরিক্ত ভিড়ের মধ্যেও চিকিৎসক ও নার্সরা আন্তরিকভাবে সেবা দিয়ে যাচ্ছেন বলে তারা জানান।

শিশু ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র নার্সরা বলেন, বর্তমানে শিশু রোগীর সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় ওয়ার্ডে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। তারপরও চিকিৎসক ও নার্সরা সম্মিলিতভাবে সর্বোচ্চ চেষ্টা করছেন শিশুদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে।

বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, বর্তমানে হামের উপসর্গ নিয়ে চারজন শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। এছাড়া মৌসুমি রোগের কারণে শিশু ওয়ার্ডে রোগীর চাপ বেড়েছে। যেখানে ৪০টি শয্যা রয়েছে, সেখানে বর্তমানে ৮৪ জন শিশু ভর্তি আছে। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে এবং শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করার চেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়া খাবারের বিষয়ে বলেন, প্রতিদিন ২৫০ জনের খাবার তৈরি হয়। আমাদের বেড রয়েছে ৩শ টির মত। এই কারণে অনেক রোগীরা খাবার পাচ্ছে না।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X