সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হামের হটস্পট যশোরে জরুরি টিকাদান শুরু, লক্ষ্যমাত্রা ৯১ হাজার

কাগজ সংবাদ
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০১:২০ পিএম
হামের হটস্পট যশোরে জরুরি টিকাদান শুরু, লক্ষ্যমাত্রা ৯১ হাজার

হামের হটস্পট যশোর সদর উপজেলায় হাম-রুবেলার জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। যশোর উপজেলা ও পৌরসভায় ৯১ হাজার শিশুকে টিকা দানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকালে যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন ও পৌরসভায় এই টিকাদান কর্মসূচি শুরু হয়।

কর্মসূচির উদ্বোধন করেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মুজিবুর রহমান। জরুরি এই টিকাদান কর্মসূচির আওতায় যশোর সদর উপজেলা ও পৌরসভায় ৯১ হাজার শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

যশোর সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, যশোর সদর উপজেলাসহ দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় রোববার শুরু হচ্ছে হাম-রুবেলার জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার সকাল ৯ টায় যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বিরামপুর কমিউনিটি ক্লিনিকে এবং বেলা ১১টায় যশোর পৌরসভায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মুজিবুর রহমান। উদ্বোধনী দিনে নওয়াপাড়া ইউনিয়নের ৬ টি কেন্দ্রে ও পৌরসভা কেন্দ্রে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে গোটা উপজেলায় এই টিকা প্রদান করা হবে।

উদ্বোধনকালে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মুজিবুর রহমান বলেন, খুলনা বিভাগের ১০টি জেলার ৫৯টি উপজেলার মধ্যে শুধুমাত্র যশোর সদর উপজেলা ও পৌরসভায় হাম রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলা ও পৌরসভায় প্রায় ৯১ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পৌরসভায় ৪০ হাজার ও সদর উপজেলায় ৫১ হাজার শিশু রয়েছে।

তিনি উল্লেখ করেন, আমাদের ভ্যাকসিনের কোনো স্বল্পতা নেই। লক্ষ্যমাত্রার অতিরিক্ত টিকা মজুদ রয়েছে। এর বাইরে শনিবার রাতে অতিরিক্ত আরও এক লাখ টিকা যশোরের সিভিল সার্জনের কাছে পাঠানো হয়েছে। জরুরি এই টিকাদানের আওতায় ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত শিশুকে টিকা প্রদান করা হচ্ছে। এর আগে ৬ থেকে ৯ মাস বয়সী শিশুদের টিকা প্রদান করা হয়নি। এবারই প্রথম তারা টিকা পাচ্ছে। এছাড়া ইতোপূর্তে পাঁচ বছরের কম বয়সী যেসব শিশু টিকা গ্রহণ করেছে, তাদের টিকা গ্রহণের পর ২৮ দিন পার হলে তারাও টিকা গ্রহণ করতে পারবে। সকলের সহযোগিতা ও সমন্বয়ে হামসহ সব ধরণের স্বাস্থ্য সমস্যা মোকাবেলা করা হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রাজিবুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল, যশোর জেলা বিএনপি সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, পৌর বিএনপি সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, বিশ^ স্বাস্থ্য সংস্থার খুলনা বিভাগীয় সমন্বয়কারী ডা. আরিফুল ইসলাম, যশোর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী, ইউনিসেফ বিভাগীয় প্রতিনিধি তাপস কুমার হালদার প্রমুখ।

যশোরের ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল জানিয়েছেন, আগামী ১৮ এপ্রিলের মধ্যে যশোর সদর উপজেলা ও পৌরসভায় নির্ধারিত লক্ষ্যমাত্রার শিশুদের টিকার আওতায় আনা হবে। সুষ্ঠুভাবে টিকা কার্যক্রম সম্পন্ন করতে ইতোমধ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। হাম নিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X