সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আখের রসের উপকারিতা ও পুষ্টিগুণ

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পিএম
আখের রসের উপকারিতা ও পুষ্টিগুণ

মিষ্টি রসে ভরপুর অর্থকরী ফসল আখ শুধু স্বাদের জন্য নয়, বরং স্বাস্থ্য সুরক্ষায়ও অত্যন্ত কার্যকর। বহুবর্ষজীবী এই উদ্ভিদটি প্রায় সারা বছরই পাওয়া যায় এবং পানিশূন্যতা দূরীকরণে বিশেষ ভূমিকা রাখে। জন্ডিস রোগের ক্ষেত্রেও এটি একটি প্রাকৃতিক সহায়ক পানীয় হিসেবে বিবেচিত।

আখের রসে রয়েছে মিনারেল, প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস ও আয়রন—যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং মুহূর্তেই ক্লান্তি দূর করে দেয়।

২৫০-৩০০ মিলিলিটার আখের রসে সাধারণত ১১১ ক্যালরি থাকে। এর মধ্যে কার্বোহাইড্রেট থাকে ২৭ গ্রাম, প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও পটাসিয়াম থাকে ০.২৭ গ্রাম।

ক্যান্সার প্রতিরোধে ভূমিকা আখের রসে থাকা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, আয়রন ও ম্যাঙ্গানিজ শরীরে ক্যান্সার প্রতিরোধে সহায়তা করতে পারে, বিশেষ করে ব্রেস্ট ও প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে।

লিভার সুরক্ষা ও জন্ডিস প্রতিরোধ আখের রসে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট লিভারকে সংক্রমণ থেকে রক্ষা করে এবং বিলিরুবিনের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এজন্য জন্ডিস রোগীদের নিয়মিত আখের রস পান করার পরামর্শ দেওয়া হয়। এর ক্ষারীয় বৈশিষ্ট্য শরীরের ইলেক্ট্রোলাইট ভারসাম্যও বজায় রাখে।

হৃদরোগ উপশমে হার্ট ভালো রাখার পাশাপাশি হার্ট অ্যাটাকও রুখতে সাহায্য করে আখের রস। শরীরে খারাপ কোলেস্টেরলের নিঃসরণ কমাতেও ভূমিকা রাখে এটি।

হজমশক্তি আখের রসে রয়েছে পর্যাপ্ত পরিমাণে পটাসিয়াম এবং ফাইবার। এটি খেলে কোষ্ঠ কাঠিন্যের সমস্যা দূর হওয়ার পাশাপাশি হজম শক্তিও বেড়ে যায়।

কিডনির সমস্যা দূর করে আখের রস প্রাকৃতিক অ্যাল্কালাইন যা অ্যান্টিবায়োটিক এজেন্ট হিসেবে কাজ করে এবং কিডনির সুস্থতা নিশ্চিত করতে সহায়তা করে। এছাড়াও আঁখের রস পানের অভ্যাস বুক জ্বালা পোড়া ধরণের সমস্যা এবং মূত্র নালীর ইনফেকশন প্রতিরোধ করে। আখের রস শরীরে প্রোটিনের মাত্রা বাড়িয়ে দেয় তাই এটি কিডনির স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। লেবুর রস, আখের রস এবং ডাবের পানি একসাথে গ্রহণ করলে ইউরিন ইনফেকশন, যৌন রোগ, কিডনি এবং প্রস্টাটাইটিসের কারণে ঘটিত জ্বালাপোড়া কমাতে সাহায্য করে।

ইনস্ট্যান্ট অ্যানার্জি বুস্টার তাহলে এক গ্লাস আখের রস পান করুন যদি আপনি ডিহাইড্রেশনে ভুগে থাকেন। কারণ আখের রস খুব ভালো উৎস তাৎক্ষণিক শক্তির সঞ্চয় ও তৃষ্ণা নিবারণের। আখের রসে চিনি বা সুক্রোজ থাকে যা খুব সহজেই শরীরে শোষিত হয়। এই চিনি শরীরের হারিয়ে যাওয়া চিনির মাত্রাকে পুনরায় পূর্ণ করতে কাজে লাগে। এই রসে আছে পর্যাপ্ত পরিমাণে গ্লুকোজ। এই গ্লুকোজ মুহূর্তেই মানব দেহ রিহাইড্রেট করে চাঙা করে তোলে।

ত্বকের জন্য উপকারী আখের রসে আলফা হাইড্রক্সি অ্যাসিড থাকায় তা ত্বকের জন্য খুবই উপকারী। এই অ্যাসিড ব্রণ কমায়, ত্বকের বুড়িয়ে যাওয়া ঠেকায় এবং ত্বকে আর্দ্রতা বজায় রাখে। এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মুখের ব্রণ, বলিরেখা দূর করতে। আখের রস যদি মুখে মাস্ক হিসেবে লাগিয়ে রাখা যায় তাহলে ত্বকের রুক্ষতা দূর হয়ে যায়। সেই সঙ্গে ত্বক হয়ে উঠে আরও বেশি উজ্জ্বল ও সতেজ।

হাড় ও দাঁত বাড়ন্ত শিশুরা যদি আখ চিবিয়ে রস পান করে তাহলে দাঁতের সমস্যা কম হয়। আখের রসে ক্যালসিয়াম থাকে যা দাঁত ও হাড়ের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। আখের রসের প্রাকৃতিক অ্যাল্কালাইন অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে যা দাঁতের ক্ষয় বা মাড়ির ইনফেকশন প্রতিরোধে সহায়তা করে থাকে। এছাড়াও আখের রস মুখের দুর্গন্ধ দূর করতেও বিশেষভাবে সহায়ক।

ব্রণ দূর করে ব্রণের মত ত্বকের সমস্যা দূর করতে অত্যন্ত কার্যকরী আখের রস। আখের রসের সাথে মুলতানি মাটি মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করতে হবে। এই পেস্টটি মুখে ও ঘাড়ে লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর ভেজা তোয়ালে দিয়ে মুখ ও ঘাড় মুছে পরিষ্কার করুন। সপ্তাহে একদিন এটি ব্যবহার করুন। আখের রসে আলফা হাইড্রক্সি এসিড থাকে যা অনেকটা গ্লাইকলিক এসিডের মতোই কাজ করে। ত্বকের ছিদ্রগুলো বন্ধ হয়ে গেলে ব্রণের সৃষ্টি হয়। আখের রস ত্বককে এক্সফলিয়েট হতে সাহায্য করে এবং মরা চামড়ার জমার পরিমাণ কমায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X