মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

সজনে ডাঁটার অসাধারণ উপকারিতা

কাগজ ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১০:৩১ এএম
সজনে ডাঁটা

সজনে ডাঁটা আমাদের দেশের একটি পরিচিত ও পুষ্টিকর সবজি। শুধু ডাঁটাই নয়, এর পাতা ও ফুলও খাওয়ার উপযোগী। এতে রয়েছে নানা ধরনের ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খাদ্যগুণের পাশাপাশি এটি একটি শক্তিশালী প্রাকৃতিক ঔষধ হিসেবেও পরিচিত।

সজনে ডাঁটা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষভাবে সহায়ক। এটি শরীরের কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। প্রতিদিন নিয়ম করে সজনের পাতার রস ৪-৬ চা চামচ গ্রহণ করলে উচ্চ রক্তচাপ অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে সজনে মানুষের শরীরে চিনির সঠিক মাত্রা নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিসের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। তাই ডায়াবেটিস রোগীদের জন্য সজনে খুবই উপকারী।

হাড় শক্ত ও মজবুত করে সজনে ডাটায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রণ, ক্যালসিয়াম এবং ভিটামিন । তাই এটি সুস্থ এবং শক্তিশালী হাড়ের জন্য অত্যন্ত উপকারী এছাড়াও আমাদের শরীরের রক্ত বিশুদ্ধ করতেও সজনের কোন জুড়ি নেই।

পেটের সমস্যা সমাধান করে অনেক আগে থেকেই সজনে হজমের সহায়ক খাবার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। পেটে গ্যাস হলে, বদহজম হলে এবং পেটে ব্যথা হলে সজনের তৈরি তরকারীর ঝোল খেয়ে নিন। দেখবেন পেটের গোলমাল অনেক উপশম হয়ে গিয়েছে।

শ্বাসকষ্ট রোধ করে সজনে খুবই উপকারী শ্বাসকষ্ট রোধ করতে। শ্বাসকষ্ট সারায় এর ডাঁটা ও পাতা খেলে। সজনে ডাঁটায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা অ্যালার্জি প্রতিরোধ করে, ফলে অ্যালার্জির কারণে যে শ্বাসকষ্ট হয় তা দূর করে।

বসন্ত রোগ প্রতিরোধ করে বসন্ত প্রতিরোধে সজনে ডাটা তরকারি বা ডাল রান্না করে খেলে জল বসন্ত ও গুটি বসন্তে আক্রান্ত হওয়ার আশংকা অনেকাংশে কমে যায়।

কোষ্ঠকাঠিন্য দূর করে সজনে ডাঁটায় রয়েছে প্রচুর পরিমাণের আশঁ যা কোষ্ঠকাঠিন্য দূর করে। প্রতিদিন নিয়ম করে সজনে ডাঁটা দিয়ে যে কোন তরকারি রান্না করে খেতে পারেন। এতে করে কোষ্ঠকাঠিন্য সমস্যা সমাধান হবে।

দৃষ্টিশক্তি বৃদ্ধি করে সজনে ডাঁটায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যা দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং চোখের অসুখ সারাতে ভূমিকা রাখে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

X