সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রাতে যেসব খাবার খাওয়া উচিৎ না

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৮:০৫ পিএম
ছবি: সংগৃহীত

কিছু খাবার আছে যেগুলো রাতের ঘুম নষ্ট করে। বিশেষ করে ভারী খাবার এড়িয়ে যাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। যেগুলো খেয়ে শুয়ে পড়লে অম্বল, বুক জ্বালার মতো সমস্যা দেখা দেয়। তাতে ঘুমের সমস্যা হয়। তা নিয়মিত চলতে থাকলে উচ্চ রক্তচাপ, স্থূলতা, ডায়াবেটিস, মানসিক অবসাদের মতো নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে।

রাতে এই পাঁচ খাবার না খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

পিৎজা: অনেক সময়েই মনে হয়, রান্না না করে পিৎজা আনিয়ে নেওয়া যাক। দুই-এক টুকরা পিৎজা খেলেই রাতে আর কোনো চিন্তা থাকবে না। কিন্তু এই খাবারটি স্যাচুরেটেড ফ্যাটে ভরপুর। ফলে পেটে গিয়ে ঘটাতে পারে নানা সমস্যা। পিৎজা খাওয়ার পর পেট ভার লাগলে আর ভালোভাবে ঘুম আসতে চাইবে না।

স্মুদি: শুনলে মনে হয় এক গ্লাস স্মুদি খেয়ে ঘুমাতে গেলে আর কী-ই বা সমস্যা হতে পারে! কিন্তু স্মুদিতে অনেকটা পরিমাণ চিনি দেওয়া হয়ে থাকে। চিনি যে ডায়াবেটিস বা স্থূলতার মতো সমস্যা ডেকে আনতে পারে, তা তো জানা। কিন্তু এর পাশাপাশি আরো একটি ঘটনা ঘটায় চিনি। রক্তে গ্লুকোজের মাত্রা চরম বাড়িয়ে দেয়। তার জেরে ঘুম আসতেও সমস্যা হয়।

অতিরিক্ত পানি: অতিরিক্ত পানি খেলে শরীর আর্দ্র থাকে, এ কথা ঠিক। কিন্তু সবেরই সময় থাকে। রাতে ঘুমের সময়ে অতিরিক্ত পানি খাওয়া মানেই শৌচালয়ে যাওয়ার প্রয়োজনে বার বার ঘুম ভেঙে যেতে পারে। ফলে রাতের দিকে কমাতে হবে পানি খাওয়ার পরিমাণ।

মদ: অনেকে বলে থাকেন ঘুমের আগে এক-দুই পেগ মদ্যপান কাজের। তাড়াতাড়ি ঘুম আসে তাতে। কিন্তু কয়েক ধরনের সমস্যাও হয় ঘুমের আগে অতিরিক্ত মদ্যপান করলে। প্রথমত, মদ্যপানের কারণে ডিহাইড্রেশন হয়। ফলে অনেকেরই রাতে গলা শুকিয়ে গিয়ে ঘুম ভেঙে যায়। শুধু তাই না, ঘুমের মধ্যে শ্বাস নেয়ার সমস্যা দেখা দিতে পারে।

তেল-মশলা দেওয়া ঝোল: বেশি মশলা খেলেও ঘুমের সমস্যা হতে পারে। তেল-মশলা দিয়ে অতিরিক্ত কষানো রান্না খেলে অম্বল হওয়ার প্রবণতা থাকে। অসুস্থ বোধ করে বার বার ঘুম ভেঙে যেতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X