রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

পালংশাকের উপকারিতা

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০২:০২ পিএম
পালংশাকের উপকারিতা

পালংশাকের উৎপত্তি প্রাচীন পার্সিয়ায়, প্রায় দুই হাজার বছর আগে। সিল্ক রোডের মাধ্যমে এটি ধীরে ধীরে ভারত, চীন ও নেপালে ছড়িয়ে পড়ে এবং “পার্সিয়ান সবজি” নামে পরিচিতি লাভ করে। আজকের দিনে পালংশাক শুধু সুস্বাদু খাবারই নয়, বরং পুষ্টিগুণে ভরপুর একটি সুপারফুড হিসেবে পরিচিত। এটি পনির, আলু, মাছ কিংবা মাংসের সঙ্গে রান্না করা যায়, আবার জুস হিসেবেও গ্রহণ করা যায়।

হাড় মজবুত ও গঠন পালংশাকে রয়েছে উচ্চমাত্রার ভিটামিন কে, যা অস্টিওক্যালসিন নামক প্রোটিন তৈরিতে সহায়তা করে। এই প্রোটিন হাড়ে ক্যালসিয়াম স্থিতিশীল রাখতে সাহায্য করে। পাশাপাশি এতে থাকা ভিটামিন ডি, ভিটামিন সি, আঁশ, পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম হাড়কে মজবুত ও সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দূর করে ভাইরাস ও ব্যাকটেরিয়া পালংশাকে রয়েছে প্রচুর ভিটামিন এ। এটি মানুষের ত্বক ও শ্লেষ্মা ঝিল্লি থেকে বিভিন্ন ধরনের ভাইরাস ও ব্যাকটেরিয়া দূর করতে সহায়তা করে। এছাড়া ভিটামিন এ সিবাম উৎপন্ন করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সিবাম চুলের আর্দ্রতা ধরে রাখে।

ব্রণ দূর করে ব্রণ সমস্যা দূর করা যায় পালংশাক দিয়ে। খাবার তালিকায় পালং রাখার পাশাপাশি তা মুখের মাস্ক হিসেবে ব্যবহার করলেও ত্বকের এই ধরনের সমস্যা দূর হয়। এর প্রদাহরোধী উপাদান ত্বক পরিষ্কার করতে খুব ভালো কাজ করে।

দৃষ্টিশক্তি উন্নত করে পালংশাক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা চোখের ক্ষয় প্রতিরোধ করে। এতে থাকা লুটেইন এবং জিয়াক্সানথিন রেটিনার ক্ষুদ্র অংশে জমা হয়ে সূর্যের কারণে হওয়া ক্ষতি প্রতিরোধ করার পাশাপাশি দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে।

হজমে সহায়তা এর আঁশ-জাতীয় অংশ অন্ত্রের ক্রিয়ায় সাহায্য করে এবং হজমে সহায়তা করে পেট পরিষ্কার করতে সাহায্য করে। এর আঁশ পানির সঙ্গে মিশে প্রয়োজনীয় পুষ্টি উপাদান শরীরের শোষিত হয় এবং বাকিটা সহজেই শরীর থেকে বের হয়ে যায়।

সুস্থ চুল চুল পড়ার অন্যতম কারণ হল লৌহের স্বল্পতা। পালংশাককে খনিজের শক্তির উৎস বলা যায়। এতে আছে ভিটামিন এ এবং ফলেট যা চুলের ফলিকল মসৃণ করতে এবং তেল নিঃসরণ কমাতে সাহায্য করে। আরও আছে ভিটামিন সি যা চুলে আনে উজ্জ্বলভাব আর চুল রাখে সুস্থ।

ওজন নিয়ন্ত্রণ এই শাকে চর্বি ও কার্বোহাইড্রেটের পরিমাণ কম থাকায় ওজন কমাতে সাহায্য করে। এতে উচ্চমাত্রায় ভিটামিন ও খনিজ থাকে। রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং বিপাক বাড়িয়ে হজমে সাহায্য করে। এতে ক্যালরির পরিমাণ কম এবং প্রোটিন, আঁশ বেশি যা ওজন কমাতে কার্যকর।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X