সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

অনেক উপকারি গাছের নাম অর্জুন

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৮:২৭ পিএম
ওষুধী গাছ অর্জুন। ছবি: সংগৃহীত

অন্তত ৫০/৬০ ফুট পর্যন্ত উঁচু হয় ওষুধী গাছ অর্জুন। পাতাগুলোর আকার একটু বড় হলেও মানুষের জিভের মত চিকন পাতার ধারগুলি খুব সরু দাঁত করাতের মত কিন্তু মাংসল নয়, শক্ত। সমগ্র উপমহাদেশে কমবেশী এ গাছ দেখা যায়। ভেষজ চিকিৎসায় অর্জুন অত্যান্ত শক্তিশালী গাছ হিসেবে ব্যবহৃত।

আয়ুর্বেদিক চিকিৎসকরা বলছেন, হৃদরোগ উপশমে অর্জুন ছাল ব্যবহৃত হয়। বর্তমানে বাজারে এর অনেক ওষুধ পাওয়া যায়। অর্জুন ছাল ভালোভাবে পেষণ করে চিনি ও গরুর দুধের সাথে প্রত্যেক দিন সকালে খেলে হৃদরোগ এবং ধড়ফড় কমে যায়। রক্তে নিম্ন চাপ থাকলে অর্জুনের ছালের রস সেবনে উপকার হয়। রক্তক্ষরণে ৫-৬ গ্রাম ছাল রাতে পানি ভিজিয়ে রেখে সকালে ছেকে পানি খেলে আরোগ্য হয়।

শ্বেত বা রক্ত প্রদরে ছাল ভিজানো পানি আধ চামচ কাচা হলুদের রস মিশিয়ে খেলে রোগের উপশম হয়। ক্ষয়কাশে অর্জুনের ছালের গুড়া বাসক পাতার রসে ভিজিয়ে ঘি মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়। কাচা পাতার রস সেবনে আমাশয় রোগ ভাল হয়।

হৃদপিন্ডের দুর্বলতা ও সাধারণ দুর্বলতায় ৩-৪ গ্রাম অর্জুন ছাল চূর্ন্য প্রত্যহ দুবার এক গ্লাস পারিমাণ দুধসহ সেব্য। এক মাস নিয়মিত সেবন করে যাওয়া আবশ্যক।

কাচা অর্জুনের ছাল ৫ গ্রাম পরিমান নিয়ে ভালোভাবে পিষে ঠান্ডা পানিসহ দুবার খেলে রক্ত আমাশয়ে বিশেষ উপকারী। বিচূর্ণ ফল রক্তচাপ কমায়, মূত্রবর্ধক হিসেবে কাজ করে এবং লিভার সিরোসিস টনিক হিসেবে কাজ করে।

এর ছাল মুখ জিহ্বা ও মাড়ির প্রদাহের চিকিৎসায় ব্যবহৃত হয়, এটি মাড়ির রক্তপাত বন্ধ করে। এটি সংকোচন ও জ্বর রোধক হিসেবেও কাজ করে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X