সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যে কারণে গরমে খেতে হবে তরমুজ

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৭:৫২ পিএম
রমজানের গরমে তৃষ্ণা মেটাতে তরমুজে বাড়ছে মানুষের আগ্রহ। ছবি: সংগৃহীত

এই রমজান মাসের তীব্র গরমে পানি ও পানিজাতীয় ফলের প্রতি মানুষের আগ্রহ একটু বেশিই থাকে। কেননা, এ সময় তরমুজ যেমন শরীর ঠান্ডা করে আবার গলা ভেজাতেও সাহায্য করে।

পাঁচ হাজার বছর আগে মিসরে প্রথম এ ফলের দেখা পাওয়া। তারপর স্বাদের গুণে এই ফল ছড়িয়ে পড়ে সারা বিশ্বে।

তরমুজ হলো এমন একটি ফল, যাতে নানা প্রকার অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা স্ট্রোকের মতো ঝুঁকি ও উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। আছে লাইকোপেন, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও পানি। এসব উপাদান হার্টের সমস্যা থেকে শুরু করে ক্যানসার নিয়ন্ত্রণ করে। লাইকোপেন মানবদেহের কয়েক ধরনের ক্যানসারের বিরুদ্ধে খুব ভালো কাজ করে। খাওয়া ছাড়াও রূপচর্চায় তরমুজ ব্যবহার করা হয়।

তরমুজে আছে ৯২ ভাগ পানি। তাই শরীরকে ঠান্ডা করতে ও পানিশূন্যতা কমাতে তরমুজ অতুলনীয়। বিশেষজ্ঞরা বলেন, ক্যাফেইনের তুলনায় তরমুজ অনেক গুণ বেশি উপকারী। তাই ক্যাফেইন কমিয়ে বেশি বেশি তরমুজ খাওয়া উচিত।

গরমের তীব্রতা দিন দিন বাড়ছে। তাই গরমে হঠাৎ করেই হতে পারে হিটস্ট্রোক। তরমুজ মস্তিষ্ক ও শরীরকে ঠান্ডা রেখে শক্তি সঞ্চার করে; যা হিটস্ট্রোকের ঝুঁকি কমায়।

চোখের সুস্থতার জন্য ভিটামিন এ-র বিকল্প নেই। আর তরমুজে আপনি প্রতিদিনের প্রয়োজনের ৯-১১ ভাগ ভিটামিন এ পেয়ে যাবেন, যা আপনার চোখের স্বাস্থ্য সুরক্ষিত রাখবে, বাড়াবে দৃষ্টিশক্তি।

এক কাপ পরিমাণ তরমুজ খেলে প্রায় ৪৫ ক্যালরি শক্তি পাবেন। চিনি বা শর্করা, এক গ্রাম পরিমাণ আঁশ এবং শূন্য পরিমাণ চর্বি বা ফ্যাট পাবেন ১০ গ্রামের মতো। এই পরিমাণ তরমুজ খেয়ে আপনি প্রতিদিন ভিটামিন এ-র চাহিদার ৭ শতাংশ ও ভিটামিন সি-র ২১ শতাংশ পূরণ করতে পারবেন।

তরমুজে ক্যালরির মাত্রা খুব কম। ফলে এই ফল সবার জন্যই স্বাস্থ্যকর। তরমুজে উপস্থিত সব অ্যান্টি-অক্সিডেন্ট কোষের ক্ষয় আটকায়, ক্যানসার প্রতিরোধ করে। তরমুজ ত্বক ও চোখের জন্য ভালো। তরমুজে উপস্থিত পটাশিয়াম পেশির শক্তি বাড়ায়। শরীরচর্চার পর এক বাটি তরমুজ খেলে বাড়ে পেশিশক্তিও।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X