সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিশুদ্ধ পানীয় ডাব দারুণ উপকারী 

কাগজ ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৮:১৮ পিএম
ডাবের পানি স্বাস্থ্যের জন্য উপকারী। ছবি: সংগৃহীত

কড়া রোদে যাদের কাজ করতে হয় বাইরে ঘুরে ঘুরে, তাদের কষ্টের যেন অন্ত নেই। দিনে চলার পথে শরীর মনে সহজে সতেজতা এনে দিতে পারে বিশুদ্ধ পানীয়।

আরও এই পানীয়ের তালিকায় প্রথমেই থাকতে পারে ডাবের পানি। ডাবের পানি স্বাস্থ্যের জন্য যেমন উপকারী, তেমনি ত্বকের জন্যেও। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ডাবের পানিতে প্রচুর প্রাকৃতিক উপদান রয়েছে। যা ক্লান্তি ও অবসাদ দূর করে, শরীরে পানিশূন্যতা পূরণ করে। পানিশূন্যতা পূরণে কচি ডাবের পানির বিকল্প নেই। একটি ডাবের পানিতে রয়েছে চারটি কলার সমান পটাশিয়াম।

শরীরে প্রচুর পরিমাণে ঘাম ঝরা, ডায়রিয়া অথবা বমির পর শরীরে পানিশূন্যতা দূর করতে ডাবের পানিকে খাবার স্যালাইনের বিকল্প হিসেবেও ব্যবহার করা যায়। একটি সাধারণ কচি ডাবে আকার ভেদে ২০০ থেকে এক হাজার মিলিলিটার পানি থাকতে পারে। এর ৯৫ শতাংশই পানি। আর সোডিয়াম, পটাশিয়াম ও অন্যান্য লবণের পরিমাপ স্থানভেদে একেক রকম।

স্বাস্থ্য গবেষকদের দাবি, যারা শীররচর্চা করে প্রচুর ঘাম ঝরান, তারা এক চিমটি লবণ মিশিয়ে ডাবের পানি খেলে স্পোর্টস ড্রিংকের তুলনায় অনেক বেশি উপকার পান। সাধারণত যারা ঘরের বাইরে অনেক পরিশ্রম করেন তাদের জন্যও ডাবের পানি খুব প্রয়োজনীয়। তাই পথে তৃষ্ণা পেলে ডাব খেয়ে প্রাণ জুড়ান।

ডাবের পানি শুধু শরীরের জন্য উপকারী নয়, ত্বক সুন্দর রাখতেও ডাবের পানির গুরুত্ব অনেক। অতিরিক্ত গরম, রোদের তাপ ত্বকের ওপর যে প্রভাব ফেলে এ অবস্থায় ডাবের পারি আপনাকে দেবে সতেজতা।

এছাড়া ডাবের পানি দিয়ে মুখ ধুলে ত্বকের তৈলাক্ত ভাব দূর হয় ও লোমকূপগুলোতে জমে থাকা ময়লা উঠে আসে। ফলে চেহারায় উজ্জ্বলতা বাড়ে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X