সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

ডায়াবেটিস রোগীদের জন্য সবচেয়ে উপকারী ৩টি পানীয়

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ১১:২৩ এএম
ডায়াবেটিস রোগীদের জন্য সবচেয়ে উপকারী ৩টি পানীয়

ডায়াবেটিস আক্রান্ত রোগীদের ক্ষেত্রে তারা কী খাচ্ছেন শুধু সেই বিষয়ে সতর্ক থাকাই যথেষ্ট নয়, কী পান করছেন সে বিষয়েও সচেতন থাকা জরুরি। অনেক পানীয়ের মধ্যে শর্করা থাকে প্রচুর, যা আপনার রক্তে শর্করাকে প্রভাবিত করতে পারে। অনেকরকম পানীয়ই আপনার খেতে ইচ্ছা হতে পারে। কিন্তু আপনি কী করবেন? ডায়াবেটিসের কথাটিও কিন্তু মাথায় রাখতে হবে।

আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন (এডিএ) রক্তে শর্করার মাত্রা ছড়িয়ে পড়া প্রতিরোধ করার জন্য শূন্য ক্যালোরি বা কম ক্যালরিযুক্ত পানীয়ের পরামর্শ দেয়। সঠিক পানীয় নির্বাচন পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে এবং স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সহায়তা করে, যা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি ডায়াবেটিসের রোগী হয়ে থাকেন তবে আপনার জন্য এই তিনটি পানীয় সবচেয়ে উপকারী-

হার্বাল চা ডায়াবেটিস রোগীদের জন্য ভেষজ চা অন্যতম সেরা বিকল্প। এই চাগুলো কেবল স্বাস্থ্যকর নয়, সুস্বাদুও। এতে একটি সূক্ষ্ম মিষ্টি স্বাদ আছে এবং রক্তে শর্করার মাত্রা বাড়ায় না। বলা হয় যে, প্রদাহ ডায়াবেটিসে একটি ভূমিকা রাখে এবং ভেষজ চা প্রদাহ হ্রাস করতে সহায়তা করে।

কফি ২০১২ সালে পরিচালিত একটি জরিপে দেখা গেছে যে, কফি পান করা টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস করতে সহায়তা করে। যারা প্রতিদিন দু’তিন কাপ কফি পান করেন তাদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি হ্রাস হয়। তবে সেই কফি চিনি ছাড়া হওয়া জরুরি। চিনি এবং ক্রিম যোগ করলে তা ক্যালোরি বাড়িয়ে তুলতে পারে, যা রক্তে শর্করার মাত্রাকে প্রভাবিত করে। তাই ডায়াবেটিস রোগীদের জন্য ব্ল্যাক কফিই ভালো।

ভেজিটেবল জুস বেশিরভাগ ফলের রসে খুব বেশি চিনি থাকে। তাই এর সঙ্গে আপনি বিভিন্ন সবজির রস ব্যবহার করতে পারেন। স্বাস্থ্যকর এবং সুস্বাদু রস তৈরি করতে কয়েকটি কালো আঙুরের সাথে কয়েকরকম সবুজ শাক-সবজি মিশিয়ে রস করে নিন। এই পানীয় আপনাকে প্রচুর ভিটামিন এবং খনিজ সরবরাহ করবে, যা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ভীষণ উপকারী।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ

শৈলকূপায় বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যশোর জেনারেল হাসপাতালে দালাল চক্রের সন্দেহে একজন আটক

X