সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ডায়াবেটিস রোগীদের জন্য তিনটি সেরা পানীয়

কাগজ ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৭:৫৯ পিএম
ছবি: সংগৃহীত

ডায়াবেটিস আক্রান্ত রোগীদের ক্ষেত্রে তারা কী খাচ্ছেন শুধু সেই বিষয়ে সতর্ক থাকাই যথেষ্ট নয়, কী পান করছেন সে বিষয়েও সচেতন থাকা জরুরি। অনেক পানীয়ের মধ্যে শর্করা থাকে প্রচুর, যা আপনার রক্তে শর্করাকে প্রভাবিত করতে পারে। অনেকরকম পানীয়ই আপনার খেতে ইচ্ছা হতে পারে। কিন্তু আপনি কী করবেন? ডায়াবেটিসের কথাটিও কিন্তু মাথায় রাখতে হবে।

আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন (এডিএ) রক্তে শর্করার মাত্রা ছড়িয়ে পড়া প্রতিরোধ করার জন্য শূন্য ক্যালোরি বা কম ক্যালরিযুক্ত পানীয়ের পরামর্শ দেয়।

সঠিক পানীয় নির্বাচন পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে এবং স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সহায়তা করে, যা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি ডায়াবেটিসের রোগী হয়ে থাকেন তবে আপনার জন্য এই তিনটি পানীয় সবচেয়ে উপকারী-

হার্বাল চা

ডায়াবেটিস রোগীদের জন্য ভেষজ চা অন্যতম সেরা বিকল্প। এই চাগুলো কেবল স্বাস্থ্যকর নয়, সুস্বাদুও। এতে একটি সূক্ষ্ম মিষ্টি স্বাদ আছে এবং রক্তে শর্করার মাত্রা বাড়ায় না। বলা হয় যে, প্রদাহ ডায়াবেটিসে একটি ভূমিকা রাখে এবং ভেষজ চা প্রদাহ হ্রাস করতে সহায়তা করে।

কফি

২০১২ সালে পরিচালিত একটি জরিপে দেখা গেছে যে, কফি পান করা টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস করতে সহায়তা করে। যারা প্রতিদিন দু’তিন কাপ কফি পান করেন তাদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি হ্রাস হয়। তবে সেই কফি চিনি ছাড়া হওয়া জরুরি। চিনি এবং ক্রিম যোগ করলে তা ক্যালোরি বাড়িয়ে তুলতে পারে, যা রক্তে শর্করার মাত্রাকে প্রভাবিত করে। তাই ডায়াবেটিস রোগীদের জন্য ব্ল্যাক কফিই ভালো।

ভেজিটেবল জুস

বেশিরভাগ ফলের রসে খুব বেশি চিনি থাকে। তাই এর সঙ্গে আপনি বিভিন্ন সবজির রস ব্যবহার করতে পারেন। স্বাস্থ্যকর এবং সুস্বাদু রস তৈরি করতে কয়েকটি কালো আঙুরের সাথে কয়েকরকম সবুজ শাক-সবজি মিশিয়ে রস করে নিন। এই পানীয় আপনাকে প্রচুর ভিটামিন এবং খনিজ সরবরাহ করবে, যা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ভীষণ উপকারী।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X