সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ফুলকপি ও ব্রোকলি যে কারণে উপকারী

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৭ পিএম
ফুলকপি আর ব্রোকলি দু’টি দেখতে প্রায় একই রকম, হলেও এ দুটি সবজির পুষ্টিগুণ ভিন্ন। ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ফুলকপি আর ব্রোকলি দু’টি দেখতে প্রায় একই রকম, শুধু রং ভিন্ন। ফুলকপি ঘিয়ে রঙা, আর ব্রোকলি সবুজ। দেখতে এক মনে হলেও এ দুটি সবজির পুষ্টিগুণ কিন্তু ভিন্ন।

বাজারে এখন এ দু’টি সবজি সহজলভ্য। ফুলকপির চাহিদা যত বেশি, তার চেয়ে অবশ্য ব্রোকলির চাহিদা কম। কারণ অনেকেই ব্রোকলির স্বাদ পছন্দ করেন না।

যদিও দু’টি সবজিতেই কম শর্করা, কম ক্যালোরি ও অ্যান্টি-অক্সিডেন্টে পরিপূর্ণ। তবুও শরীরিক দিক বিবেচনা করে কে কোনটি খাবেন, তা জানা প্রয়োজন। বিশেষ করে ডায়াবেটিস রোগীরা এ দু’টি সবজি কেন খাবেন তা জেনে নিন-

পুষ্টিগত দিক থেকে পার্থক্য

প্রচুর ভিটামিন এবং খনিজ রয়েছে এ দু’টি সবজিতে। অন্যান্য শাকসবজির তুলনায় বেশি ফাইবার ও ভিটামিন সি রয়েছে এ দু’টি সবজিতে। ফাইবারজাতীয় খাবার আমাদের ক্ষুধা লাগার প্রবণতা কমিয়ে দেয়। এ ছাড়াও শরীর থেকে বিষাক্ত পদার্থগুলো দূর করে।

অন্যদিকে ভিটামিন সি বিভিন্ন সংক্রমণ থেকে আমাদের বাঁচায়, ত্বকের উজ্জ্বলতাও বাড়িয়ে দেয়। এ ছাড়াও এ দু’টি সবজিই মাইক্রো নিউট্রিয়েন্ট সমৃদ্ধ। যার মধ্যে ফোলেট, পটাসিয়াম, ম্যাঙ্গানিজ রয়েছে।

১ কাপ কাঁচা ফুলকপিতে পুষ্টিগুণ রয়েছে ক্যালোরি ২৭ গ্রাম, কার্বোহাইড্রেট ৫.৫ গ্রাম, ফাইবার ২ গ্রাম, প্রোটিন ২ গ্রাম, ভিটামিন সি ৫৭ শতাংশ, ভিটামিন বি ৭ শতাংশ, ফোলেট ১৫ শতাংশ, ভিটামিন ই ১ শতাংশ। অন্যদিকে ১ কাপ কাঁচা ব্রোকলিতে পুষ্টিগুণ রয়েছে ফুলকপির চেয়ে খানিকটা বেশি ক্যালোরি ৩১ গ্রাম, কার্বোহাইড্রেট ৬ গ্রাম, ফাইবার ২.৫ গ্রাম, প্রোটিন ২.৫ গ্রাম, ভিটামিন সি ৯০ শতাংশ, ভিটামিন বি ৭ শতাংশ, ফোলেট ১৪ শতাংশ, ভিটামিন ই ৩ শতাংশ। দু’টি সবজির মধ্যেই পুষ্টিগত পার্থক্য রয়েছে। ফুলকপির তুলনায় ব্রোকলিতে ভিটামিন সি এবং কে বেশি মাত্রায় রয়েছে।

ফুলকপিতে আবার প্যান্টোথেনিক অ্যাসিড এবং ভিটামিন বি ৬ এর পরিমাণ উচ্চ মাত্রায় রয়েছে। তাই এ দু’টি সবজি পাতে রাখলেই আপনি বিশেষভাবে উপকৃত হবেন। এবার জেনে নিন এদের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে অ্যান্টি-অক্সিডেন্ট শরীর থেকে ফ্রি র‌্যাডিকেল ধ্বংস করে। তাই ব্রোকলি খেলে প্রচুর মাত্রায় অ্যান্টি-অক্সিডেন্ট পাবে আপনার শরীর।

যেকোনো সবুজ শাকসবজিতে ‘সালফোরাফেন’ নামে পরিচিত একটি যৌগ রয়েছে। যা প্রদাহ, রক্তে শর্করার মাত্রা কমাতে, চোখের স্বাস্থ্যের উন্নতি করতে এবং বয়স অনুযায়ী সুস্থ রাখবে।

একইভাবে ফুলকপিতেও শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। যা কোষের কার্যক্ষমতা উন্নত করে। এ ছাড়াও হৃদযন্ত্রের কার্যক্ষমতা বাড়ায় ফুলকপি।

গবেষণায় দেখা গেছে, ক্রুসিফেরাস রয়েছে এমন শাকসবজি যারা বেশি খায়; তাদের মধ্যে কার্ডিয়াক জটিলতার হার কম। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে

ফুলকপি ডায়াবেটিস রোগীদের জন্য আদর্শ খাবার হিসেবে বিবেচিত। এতে প্রোটিন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাসিয়াম এবং ম্যাঙ্গানিজ রয়েছে।

ফুলকপির জিআই ৫-১৫ এর মধ্যে গণনা করা হয়। ফুলকপিতে ফাইবার রয়েছে, যা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। অন্যদিকে ব্রোকলি পুষ্টির পাওয়া হাউজ। ভারতীয় পুষ্টিবিদ ডা. রূপালী দত্ত বলেন, ব্রোকলির জিআই রয়েছে ১৫, যা খুব কম। এটি ফাইবারের একটি দুর্দান্ত উৎস। যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।

২০০৮ সালে ‘ডায়াবেটিস’ জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, ব্রোকলিতে সালফোরাফেন রয়েছে। যা কোষকে বিভিন্ন ধরনের ক্ষতি থেকে রক্ষা করে। অন্য একটি গবেষণায় সুইডেনের গোথেনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখতে পেয়েছেন, সালফোরাফেন লিভারের কোষগুলোতে গ্লুকোজের উৎপাদন হ্রাস করে।

ফুলকপি না-কি ব্রোকলি কোনটি খাবেন?

ফুলকপি এবং ব্রোকলি উভয়ই পুষ্টিগত দিক দিয়ে শরীরের জন্য উপকারী। এ দু’টি সবজিই আপনার ডায়েটের জন্য পুষ্টিকর হিসেবে বিবেচিত।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X