সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মিষ্টি খাওয়ার লোভ কমাতে যা করবেন 

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১০ পিএম
দুগ্ধজাত খাবার। ছবি: সংগৃহীত

বাঙালি মানেই মিষ্টিপ্রেমী। এ কারণেই মিষ্টিপ্রেমীদের মধ্যে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে। আর ডায়াবেটিস হলে যে খাবারগুলো খাওয়া নিষেধ, সেগুলোর প্রতিই লোভ থাকে বেশি। এর মধ্যে মিষ্টিজাতীয় খাবার অন্যতম।

যতই ইচ্ছে হোক, মিষ্টি তো আর খেতে পারবেন না ডায়াবেটিস রোগীরা। তাই নিজের থেকেই মিষ্টি খাবার খাওয়া বন্ধ করতে হবে। এ ছাড়াও কয়েকটি টিপস জানা থাকলে দ্রুত মিষ্টির প্রতি লোভ দমন করতে পারবেন। চলুন তবে জেনে নেওয়া যাক-

মিষ্টিজাতীয় খাবার বাদ দেওয়ার আগে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করুন। এ সময় দুগ্ধজাত খাবার খেলে মস্তিষ্ক উজ্জীবিত হয় ও খিদে বা বেশি খাওয়ার ইচ্ছে দূর হবে।

হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে বাদাম, ফল, সুগারলেস চুইংগাম চিবোতে শুরু করবেন। অনেকেরই খাবারের পর মিষ্টি খেতে ইচ্ছেকরে, এ অভ্যাস বদলে ফল বা দুগ্ধজাত ডেজার্ট খান।

অনেক সময় মানসিক চাপে মিষ্টি খাওয়ার প্রবণতা বাড়ে। এজন্য চিন্তামুক্ত থাকা ও কায়িক শ্রম বাড়াতে হবে। কখনো পেট পুরোপুরি খালি রাখবেন না। বেশি খিদে পেলে শরীর শর্করা বা চিনিজাতীয় খাবারের প্রতি আকৃষ্ট হয়।

এবার জেনে নিন কোন খাবারগুলো খেলে ডায়াবেটিস রোগীদের মিষ্টিজাতীয় খাবার খাওয়ার প্রবণতা কমবে-

প্রতিদিন করলার রস খেতে হবে। গবেষণায় দেখা গেছে, এতে থাকা উপাদান ডায়াবেটিস প্রতিরোধ করে। প্রচুর পরিমাণে পানি পান করুন। পাশাপাশি সালাদ খাওয়ার অভ্যাস গড়ুন।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে গম খুবই উপকারী। একবাটি ভাত না খেয়ে দুটো রুটি খেলে ডায়াবেটিস থাকবে নিয়ন্ত্রণে। সবরকম শাকসবজি রান্না করে একবাটি করে খেতে হবে। লাউ, কুমড়ো প্রতিদিন খেতে পারলে খুব ভালো।

মিষ্টি খেতে ইচ্ছে করলে শুকনো কুমড়োর বীজ দু’একটি করে মুখে রাখুন। মিষ্টি খাওয়ার প্রবণতাও কমবে সঙ্গে রক্তে সুগারের মাত্রাও নিয়ন্ত্রণে থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X