রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

ব্যথানাশক ওষুধ কি পুরোপুরি ব্যথা সারায়?

কাগজ ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২২ পিএম
ব্যথানাশক ওষুধ কি পুরোপুরি ব্যথা সারায়?

আমাদের সমাজে ব্যথার ওষুধ অনেকেই “মুড়ির মতো” ব্যবহার করেন। মাথাব্যথা, কোমরব্যথা বা শরীরের যেকোনো ব্যথা হলেই অনেকে চিকিৎসকের পরামর্শ ছাড়াই নিজে নিজেই ওষুধ সেবন শুরু করেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস দীর্ঘমেয়াদে মারাত্মক ঝুঁকি ডেকে আনতে পারে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, ব্যথানাশক ওষুধ ব্যবহারের আগে সঠিক মূল্যায়ন জরুরি। নিচে ব্যথার ওষুধ সম্পর্কে ১০টি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলো, যা আপনার স্বাস্থ্য সুরক্ষায় সহায়ক হতে পারে।

এনওয়াইইউ ল্যানগোন'স সেন্টার ফর দ্যা স্টাডি অ্যান্ড ট্রিটমেন্ট অব পেইন থেকে পেইন ম্যানেজমেন্টে বিশেষজ্ঞতা অর্জনকারী এম. ফাহাদ খান বলেন, ‘অনেকে আশা করেন যে ব্যথানাশক ওষুধ ব্যবহার করলে ব্যথা সম্পূর্ণরূপে দূর হবে, কিন্তু এই ওষুধের লক্ষ্য এটা নয়।’ তিনি আরো জানান, ‘ব্যথানাশক ওষুধের লক্ষ্য হচ্ছে- কিছু ব্যথা কমিয়ে জীবনযাপন সহজ করা, যেন বিভিন্ন ধরনের কাজ সম্পাদনে সক্ষম হওয়া যায়। উদাহরণস্বরূপ, কর্মস্থলে যাওয়া অথবা রান্না করা বা পরিবারের দায়িত্ব পালন করা।’ তাই ব্যথানাশক ওষুধ সেবনের পরও ব্যথা অনুভব করলে হা-হুতাশ করার কিছু নেই, মূল সমস্যা নিরাময়ের সঙ্গে সঙ্গে ব্যথাও কমে যাবে।

ব্যথানাশক ব্যবহারের একটি অসুবিধা হলো- শরীর এই ওষুধের প্রতি নির্ভরশীল হয়ে পড়তে পারে, এমনকি প্রেসক্রিপশনের নির্দেশনা অনুসারে সেবন করলেও। ওষুধের প্রতি নির্ভরশীলতা বলতে পূর্বে কোনো লক্ষ্যপূরণে যে মাত্রার ওষুধ প্রয়োজন হতো তার চেয়ে বেশি ওষুধ প্রয়োজন হওয়া। আবার ওষুধ বন্ধ করে দেয়ার পর শারীরিক বা মানসিক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে তাও এক ধরনের নির্ভরশীলতা।

আপনার অ্যালকোহল পানের অভ্যাস থাকলে অথবা মাদকাসক্তির পারিবারিক ইতিহাস থাকলে অথবা উদ্বেগ, বিষণ্নতা বা একাকীত্ব ভুগলে তা চিকিৎসককে জানানো উচিত। কারণ এসবকিছু ব্যথানাশক ওষুধের প্রতি আসক্তির ঝুঁকি বাড়ায়। বেথ ইসরাইল ডিয়াকনেস মেডিক্যাল সেন্টারের জেনারেল ইন্টার্নিস্ট ও হার্ভার্ড মেডিক্যাল স্কুলের ইনস্ট্রাক্টর ভাসুদেব সি. মান্ডিয়াম বলেন, ‘এসব ব্যাপারে রোগীরা যেন চিকিৎসকদের কাছে সৎ থাকেন, কারণ একজন ভালো চিকিৎসক জটিল ও কঠিন স্বাস্থ্য সমস্যার চিকিৎসা দেয়ার সময় রোগীকে মূল্যায়নের পাশাপাশি ঝুঁকি ও উপকারিতার মধ্যে ভরসাম্য বিধানেরও চেষ্টা করেন।’

প্রেসক্রিপশনে উল্লেখিত ব্যথানাশক ওষুধের অন্যতম বহুল প্রচলিত পার্শ্বপ্রতিক্রিয়া হলো কোষ্ঠকাঠিন্য। এজন্য ডা. ফাহাদ ব্যথার ওষুধ সেবনের সময় বেশি করে আঁশসমৃদ্ধ খাবার খেতে ও প্রচুর পানি পানের পরামর্শ দিয়েছেন। অন্যান্য অপ্রীতিকর পার্শ্বপ্রতিক্রিয়া হলো- বমিভাব, চুলকানি ও লাল ফুসকুড়ি। এছাড়া মানসিক অবসাদও দেখা দিতে পারে।

চিকিৎসক আপনাকে ব্যথানাশক ওষুধ দিলে বিয়ার বা ওয়াইন এবং ঘুমের ওষুধের সঙ্গে সেবন করবেন না। ব্যথানাশক ওষুধ, অ্যালকোহল ও বেনজোডায়াজেপাইনসের মতো ঘুমের/মানসিক সমস্যার ওষুধ সবগুলোই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। এগুলো শরীরে সমন্বিত হলে বিপজ্জনক পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে, এমনকি শ্বাসক্রিয়া পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে তথা মৃত্যুও হতে পারে।

অনেকের মধ্যে প্রচলিত একটি প্রবণতা হলো- কখনো ব্যথার সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে গেলে পরবর্তীতে আবারও ব্যথা সংশ্লিষ্ট সমস্যায় ভুগলে আগের প্রেসক্রিপশনের ব্যথানাশক ওষুধ সেবন করা। কিন্তু কিছু ব্যথানাশক ওষুধ বারবার ব্যবহারে আসক্তি সৃষ্টি হতে পারে। আবার প্রেসক্রিপশনের ওষুধ চলাকালে কোথাও ব্যথা পেলে অথবা শরীরের অন্য কোথাও ব্যথা অনুভব করার কারণে নির্দেশনার বাইরে সেবন করলে ওই ওষুধের ওভারডোজ হবে, যার ফলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে।

ব্যথা কমানোর বিকল্প পদ্ধতি থাকলেও বেশিরভাগ রোগীই ওষুধের ওপর সবচেয়ে বেশি আস্থাশীল। কিন্তু আমরা ইতোমধ্যে জেনেছি যে ব্যথানাশক ওষুধের প্রতি রোগীদের আসক্তি বা নির্ভরশীলতাও তৈরি হতে পারে। কিন্তু গল্পের শেষ এখানেই নয়। কিছু প্রাথমিক গবেষণা বলছে, ব্যথানাশক ওষুধের দীর্ঘমেয়াদি ব্যবহারে হরমোনাল ব্যালেন্স ব্যাহত হতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X