সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ডায়াবেটিসে মিষ্টি আলু খাওয়া যাবে?

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৭ এএম
ডায়াবেটিসে মিষ্টি আলু খাওয়া যাবে?

ডায়াবেটিস হলে সাধারণত চিকিৎসকরা মিষ্টিজাতীয় খাবার এড়িয়ে চলার পরামর্শ দেন। তাই অনেকেই ভাবেন—মিষ্টি আলু কি ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর?

বিশেষজ্ঞদের মতে, সঠিক পরিমাণে ও সঠিক পদ্ধতিতে খেলে মিষ্টি আলু ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। এতে থাকা ফাইবার, অ্যান্টি-অক্সিডেন্ট ও বিভিন্ন ভিটামিন শরীরের জন্য উপকারী ভূমিকা রাখে।

মিষ্টি আলুতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। তাই এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারে। অনেকেই ডায়াবেটিস হলে মিষ্টি আলু এড়িয়ে যান। তবে এটি ঠিক নয় বলে মন্তব্য বিশেষজ্ঞদের।

তাদের মতে, অল্প পরিমাণ মিষ্টি আলু দিনে একবার হলেও খাওয়া যেতে পারে। সাদা আলুর চেয়ে মিষ্টি আলুতে বেশি পরিমাণে পুষ্টি রয়েছে। যেহেতু সাদা আলুর চেয়ে মিষ্টি আলুর জিআই (গ্লাইসেমিক ইনডেক্স) কম। তাই এটি ডায়াবেটিক রোগীদের জন্য উপকারী। তাই অল্প পরিমাণে খেলে রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকে।

বিশ্বে ৪০০ রকমের মিষ্টি আলু রয়েছে। এর মধ্যে জাপানি ও বেগুনি মিষ্টি আলুর স্বাস্থ্য উপকারিতা সবচেয়ে বেশি। সর্বদা মাঝারি আকারের মিষ্টি আলু খাবেন। সালাদ বা ভেজিটেবলের সঙ্গে ছাড়াও বিভিন্নভাবে মিষ্টি আলু আপনার খাবারে যুক্ত করতে পারেন।

কিছু গবেষণায় দেখা গেছে, ভুনা বা ভাজা মিষ্টি আলুর চেয়ে সেদ্ধ করে খেলে কম জিআই মেলে। তাই মিষ্টি আলুতে থাকা সব পুষ্টিগুণ পেতে সেদ্ধ করে খাওয়াই ভালো। শুধু সুগার নিয়ন্ত্রণ নয়, ডায়াবেটিক রোগীদের কার্ডিওভাস্কুলার সমস্যা হওয়া আশঙ্কা থাকে। এতে থাকা ফাইবার সমস্যাটি থেকেও মুক্তি দেয়। জেনে নিন মিষ্টি আলু আরও যেসব সমস্যার সমাধানে কাজ করে-

প্রচুর পরিমাণে ফাইবার থাকায় মিষ্টি আলু হজম ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে।

এ আলু খেলে পেট অনেক্ষণ পর্যন্ত ভরা থাকে। ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে।

অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান থাকে মিষ্টি আলুতে। এতে ভিটামিন এ, বি, সি, ডি, ই ও কে থাকে। যা একাধিক সমস্যা দূর করে ও শরীর সুস্থ রাখে।

অ্যান্টি-অক্সিডেন্টসে পরিপূর্ণ মিষ্টি আলুতে ক্যারটেনয়ডস নামক একটি উপাদান থাকে। যা কোষের ক্ষয় রোধ করে।

এতে ভিটামিন ই ও সি থাকে। যা ত্বক ও চুল ভালো রাখতে সাহায্য করে। ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। ফলে র‌্যাশ, ত্বক কালো হয়ে যাওয়ার মতো সমস্যা থাকে না।

অ্যান্টি-ক্যানসার জাতীয় উপাদানও রয়েছে মিষ্টি আলুতে। বেগুনি রঙের মিষ্টি আলুর উপরে করা এক গবেষণা বলছে, এতে অ্যান্থোক্যায়ানিন থাকে যা ব্লাডার, ব্রেস্ট ও গ্যাস্ট্রিক ক্যান্সার প্রতিরোধ করে। এ উপাদানটি যেকোনো ক্যান্সারের কোষ মেরে ফেলে এবং কোষ নষ্ট হওয়ার পরিমাণ কমায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X