সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

পেঁপে পাতার রসের উপকারিতা

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৩ এএম
পেঁপে পাতার রসের উপকারিতা

সবজি হিসেবে কাঁচা পেঁপে কিংবা ফল হিসেবে পাকা পেঁপে আমাদের পরিচিত। কিন্তু পেঁপে পাতার রস যে পুষ্টি ও ভেষজ গুণে ভরপুর—তা অনেকেরই অজানা। গবেষণায় দেখা গেছে, পেঁপে পাতায় রয়েছে পাপাইন ও কারপেইনের মতো শক্তিশালী যৌগ, যা হজম থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নিচে পেঁপে পাতার রসের উল্লেখযোগ্য স্বাস্থ্য উপকারিতা তুলে ধরা হলো—

লিভারের জন্য উপকারী পেঁপে পাতার রস লিভার ডিটক্সে সহায়ক বলে বিবেচিত। নিয়মিত ও পরিমিত সেবনে জন্ডিস ও লিভার সিরোসিসের ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান লিভারের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে।

হজমে সহায়তা করে পেঁপে পাতায় থাকা পাপাইন এনজাইম প্রোটিন, কার্বোহাইড্রেট ও খনিজ ভাঙতে সাহায্য করে, ফলে হজম প্রক্রিয়া সহজ হয়। এর অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান পেট ও অন্ত্রের প্রদাহ কমায় এবং আলসার উপশমে সহায়ক হতে পারে।

রক্তে শর্করার মাত্রা ডায়াবেটিসে দারুণ কাজ করে পেঁপে পাতার রস। এটি ইনসুলিন উৎপাদন নিয়ন্ত্রণ করে, ফলে রক্তে শর্করার মাত্রা ঠিক থাকে। এর অ্যান্টি অক্সিডেন্ট উপাদান কিডনি ড্যামেজ এবং ফ্যাটি লিভারের মতো ডায়াবেটিসের ফলে যে জটিলতা দেখা দেয় তা কমিয়ে আনতে সহায়তা করে।

পিরিয়ডের ব্যথা পিরিয়ডের সময় পেটের যন্ত্রণা প্রায় সবারই হয়। পেঁপে পাতার রস খেলে ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। এই রস হরমোন এবং মাসিক চক্র ঠিক রাখতে সহায়তা করে।

ক্যানসার পেঁপে পাতায় থাকা এসিটোজেনিন যৌগ অ্যান্টি-ক্যানসার উপাদান। এথনোফার্মাকোলজির জার্নালের গবেষণা অনুসারে, পেঁপে পাতায় থাকা এনজাইমগুলো লিভার ক্যানসার, ফুসফুসের ক্যানসার, অগ্ন্যাশয় ক্যানসার এবং স্তন ক্যানসারের বিরুদ্ধে লড়াই করতে পারে। পেঁপে পাতার অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান প্রদাহ এবং কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া হ্রাস করতে সহায়ক হতে পারে।

ত্বক এবং চুলের সমস্যা পেঁপে পাতার রসে ভিটামিন সি এবং এ থাকে, যা ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এবং উজ্জ্বল ত্বক দেয়। পেঁপে পাতার রস ফ্রি র‌্যাডিক্যালসের ক্রিয়াকে দমন করে। এছাড়া এতে থাকা কারপাইন যৌগ ব্রণ থেকে সুরক্ষা দেয়। পাশাপাশি চুল পড়া, চুল পাতলা হয়ে যাওয়া প্রতিরোধ করতে সহায়ক পেঁপে পাতার রস। খুশকি দূর করতেও দারুণ কাজ করে।

ডেঙ্গু ডেঙ্গু আক্রান্ত রোগীদের পেঁপে পাতার রস খাওয়ার পরামর্শ দেওয়া হয়। ডেঙ্গু হলে প্লাটিলেট কমতে শুরু করে, পেঁপে পাতার রস এটি বাড়াতে সাহায্য করে। এছাড়া পেঁপে পাতায় রয়েছে অ্যান্টি-ম্যালেরিয়া উপাদান। এতে থাকা এসিটোজেনিন যৌগ ডেঙ্গুর পাশাপাশি ম্যালেরিয়া সারিয়ে তুলতেও সাহায্য করে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ

শৈলকূপায় বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যশোর জেনারেল হাসপাতালে দালাল চক্রের সন্দেহে একজন আটক

চৌগাছায় ট্রলির সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষক আহত

বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগে সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি

শৈলকুপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র নিহত

হাটহাজারীতে ভারতীয় পণ্যসহ আটক ২

X