সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

স্মৃতিশক্তি বাড়াতে কার্যকর খাবার

কাগজ ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৪ এএম
স্মৃতিশক্তি বাড়াতে কার্যকর খাবার

সবকিছু ঠিকঠাক থাকার পরও অনেক সময় মনে হয় মাথা ঠিকভাবে কাজ করছে না। মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে, ভুলে যাওয়ার প্রবণতা বাড়ে। এটি যেমন সাময়িক হতে পারে, তেমনি এর পেছনে বড় ভূমিকা রাখতে পারে আপনার খাদ্যাভ্যাস।

বিশেষজ্ঞদের মতে, কিছু নির্দিষ্ট পুষ্টি উপাদান মস্তিষ্কের জ্ঞানীয় ক্ষমতা বাড়াতে সরাসরি সাহায্য করে। যুক্তরাষ্ট্রের ‘পিস অ্যান্ড নিউট্রিশন’-এর প্রতিষ্ঠাতা ও পুষ্টিবিদ শিনা জারামিলো এমএস জানান, মস্তিষ্কের জন্য উপকারী খাবারে সাধারণত থাকে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড এবং ভিটামিন ডি।

স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন গবেষণা ও প্রতিবেদন অনুযায়ী, নিচে তুলে ধরা হলো এমন কিছু খাবার—যেগুলো নিয়মিত খেলে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়তে পারে।

স্যামন মাউন্ট সিনাই স্কুল অফ মেডিসিন’য়ের ‘নিউরোসাইন্টিস্ট’ নিকোল এম. অ্যাভেনা, পিএইচডি বলেন, “ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের উৎকৃষ্ট উৎস হল চর্বিওয়ালা মাছ। মাছের এই চর্বি স্বাস্থ্যকর কারণ এতে ‘বেটা-অ্যামিলয়েড প্রোটিন’য়ের মাত্রা কম থাকে। ‘আলৎঝাইমার’স রোগে আক্রান্ত রোগীদের মস্তিষ্কে ‘প্লাক’ তৈরি করে এই প্রোটিন। সপ্তাহে দুবার মাছ খাওয়া উচিত, তবে এমন মাছ বেছে নিতে হবে যাতে ‘মার্কারি’ বা পারদের মাত্রা কম। এক্ষেত্রে স্যামন হল আদর্শ। কারণ এতে পারদ নেই এবং ‘ওমেগা থ্রি’ বেশি। সামুদ্রিক মাছে সমস্যা থাকলে শৈবালভিত্তিক ‘ওমেগা থ্রি সাপ্লিমেন্ট’ গ্রহণ করতে পারেন”, বলেন আরেক পুষ্টিবিদ ড্যানিয়েলা স্কোয়াব, এমএসপিএইচ, আরডি।

জামজাতীয় ফল স্কোয়াব বলেন, ‘মস্তিষ্কের জ্ঞানীয় ক্ষমতা বাড়াতে এবং বয়সজনীত ক্ষয় কমাতে জাম-জাতীয় ফলগুলো বিশেষ উপকারী। এতে প্রচুর ‘অ্যান্টি-অক্সিডেন্ট’ থাকে, যা মস্তিষ্কের ‘ফ্রি র‌্যাডিকেল’ বা মুক্ত মৌলকে নিষ্ক্রিয় করে। আর এজন্যই জামজাতীয় ফলকে বলা হয় ‘নিউরোপ্রোটেক্টর’।’

ফার্মেন্টেড খাবার স্কোয়াব বলেন, ‘মস্তিষ্ক আর অন্ত্র বেশ গভীরভাবে জড়িত। আনন্দের অনুভূতি দেওয়া হরমোন ‘সেরোটনিন’ তৈরি করে অন্ত্রের ব্যাক্টেরিয়া। তাই সংক্রমণ কিংবা অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে অন্ত্রের ‘মাইক্রোবায়োম’য়ের ভারসাম্য নষ্ট হলে তার সরাসরি প্রভাব পড়বে মস্তিষ্কে। ‘আলৎঝাইমারস’, ‘ডিমেনশিয়া’ ও অন্যান্য ‘কগনিটিভ’ রোগগুলোর ঝুঁকি বাড়ে এভাবেই। ‘ফার্মেন্টেড’ খাবার মস্তিষ্কের সুস্বাস্থ্যে ভূমিকা রাখে কারণ তা সরাসরি ‘নিউরোট্রান্সমিটার’কে প্রভাবিত করতে সক্ষম। ‘ফার্মেন্টেড’ বা ‘প্রোবায়োটিক’ খাবারের মধ্যে আছে ‘কমবুচা’, দই, টকদই, খিমচি ইত্যাদি।

ভোজ্য আঁশ থাকে প্রচুর, এমন খাবার যেমন- ফল, সবজি, পত্রল খাবার ও শষ্যজাতীয় খাবারও অন্ত্রের জন্য অত্যন্ত উপকারী।

কফি সকালে কফি পান না করলে অনেকেরই মাথা কাজ করে না। বিশেষজ্ঞরা বলছেন, ‘কফি শুধু মস্তিষ্ককে চাঙ্গা করে তাই নয়, নতুন কোনো ঘটনাকে স্থায়ীভাবে মনে রাখাতেও এর সহায়ক ভূমিকা রয়েছে।’

কফি ‘সাইকোস্টিমুলেন্ট’ হিসেবে কাজ করে অর্থাৎ নতুন তথ্য সামাল দেওয়ার গতি বাড়ায়। আর এই প্রভাব কফি পান করা শেষ হওয়ার পরও বজায় থাকে। এছাড়াও মস্তিষ্কে তৈরি হওয়া বিষাক্ত উপাদান অপসারণে ‘ক্যাফেইন’য়ের ভূমিকা উল্লেখযোগ্য।

বাদাম ও বীজ ম্যাগনেসিয়াম এমন একটি খনিজ যা প্রাকৃতিকভাবেই প্রকৃতি এবং মানবদেহে তৈরি হয়। প্রতিটি কোষে এর অস্তিত্ব আছে এবং শরীরের অসংখ্য দৈনিক কার্যাবলী সম্পাদনে এটি জরুরি এক উপাদান, এমনকি মস্তিষ্কের জন্যও। মানসিক অবস্থা নিয়ন্ত্রণ এবং জ্ঞানীয় ক্ষমতা উন্নয়নের পাশাপাশি ম্যাগনেসিয়াম কাজ করে ‘ভ্যাসোডাইলেটর’ হিসেবে। রক্তনালী প্রসারিত করার মাধ্যমে এটি মস্তিষ্কে রক্তপ্রবাহ বাড়ায়।

‘টফু’, বাদাম, অ্যাভোকাডো, কুমড়ার বীজ ইত্যাদি মাগনেসিয়ামের উল্লেখযোগ্য উৎস। কুমড়ার বীজে আরও থাকে ‘আনস্যাচুরেইটেড ফ্যাটি অ্যাসিড’, ‘অ্যান্টি-অক্সিডেন্ট’, দস্তা, কপার ও লৌহ যার সবগুলোই মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করে।

ডার্ক চকলেট এতে থাকে ‘ফ্লাভানয়েড’ যা একটি শক্তিশালী ‘অ্যান্টি-অক্সিডেন্ট’ ও প্রদাহরোধী উপাদান। কোনো কিছু শেখা ও স্মৃতিশক্তি বাড়ানো, মস্তিষ্কের রক্তপ্রবাহ বাড়ানো, নিউরন’কে সুরক্ষিত সবকিছুর পেছনেই ডার্ক চকলেটের উপকারী ভূমিকা আছে। ৭০ শতাংশ কোকো আছে এমন ডার্ক চকলেট বেছে নেওয়ার পরামর্শ দেন যুক্তরাষ্ট্রের পুষ্টিবিদ মেগান ওয়াং, আরডি।

পানি মস্তিষ্কের ৭৫ শতাংশই পানি। তাই শরীরে পানির অভাব থাকলে তা মস্তিষ্কের কার্যক্ষমতা কমাবে সেটাই স্বাভাবিক। পানির অভাবে মনযোগ কমে, সিদ্ধান্ত নিতে বিলম্ব হয় এবং স্বল্প সময়ের জন্য স্মৃতিশক্তির কমার লক্ষণ দেখা দেয়।

ডিম ‘কোলিন’ নামক উপাদান থাকে ডিমে যা স্নায়ুকোষের ‘ট্রান্সমিশন’য়ের জন্য অত্যন্ত জরুরি। এছাড়াও এই উপাদান স্মৃতিশক্তি বাড়ায় এবং মস্তিষ্কের গঠন বজায় রাখতে কাজ করে। মনযোগ বাড়াতেও এর ভূমিকা আছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X