সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শিশুর কাশি কমানোর ঘরোয়া উপায়

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৬ এএম
শিশুর কাশি কমানোর ঘরোয়া উপায়

শীতে শিশুদের প্রতি বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। এ সময় জ্বর, ঠান্ডা ও কাশির মতো সমস্যায় শিশুরা সহজেই আক্রান্ত হয়। সাধারণত জ্বর বা ঠান্ডা কয়েক দিনের মধ্যেই সেরে গেলেও কাশি অনেক সময় দীর্ঘস্থায়ী হয়ে ওঠে। এতে শুধু শিশুই নয়, বাবা–মায়ের রাতের ঘুমও ব্যাহত হয়।

অনেক ক্ষেত্রে কাশির সিরাপেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। তবে চিকিৎসকের পরামর্শের পাশাপাশি কিছু নিরাপদ ঘরোয়া উপায় অনুসরণ করলে শিশুর কাশি অনেকটাই কমানো সম্ভব।

শিশুর বয়স যদি দুই বছরের কম হয়, তাহলে তার বালিশের ওপর কয়েক ফোঁটা ইউকেলিপটাস তেলের ড্রপ ঢেলে দিন। এতে শিশুর নাসারন্ধ্র খুলে যাবে।

খুসখুসে কাশি হলে শিশুকে জিংক লজেন্স প্রতি ২-৩ ঘণ্টায় একবার দিতে পারেন। এটি খেলে কাশি কমে আসবে। শিশুর কাশি হলে তাল মিছরি চুষলেও উপকার পাওয়া যায়।

কাশি হলে আপনার শিশুকে এক বাটি গরম সবজির স্যুপ বা চিকেন স্যুপ খাওয়ান। এটি কাশি বা গলা ব্যথা থেকে আরাম প্রদান করবে।

মধুর সঙ্গে সামান্য গোলমরিচ গুঁড়ো খাওয়াতে পারেন শিশুকে। এতে দ্রুত সারবে শিশুর কাশি।

মধুর সঙ্গে মিশিয়ে আদা বাটাও খাওয়াতে পারেন শিশুকে। আদার অ্যান্টি-হিস্টামাইন গুণ অ্যালার্জির চিকিৎসায় অন্যতম। দীর্ঘস্থায়ী কাশি নিরাময় করতেও সাহায্য করে এ টোটকা। রাতে যদি শিশুর কাশি বেড়ে যায়; তাহলে কয়েকটি বালিশ দিয়ে তার মাথা উঁচু করে শুইয়ে দিন। কাশি কমে যাবে।

সরিষার তেল গরম করে এর মধ্যে সামান্য রসুন থেঁতো করে মিশিয়ে রাখুন কিছুক্ষণ। এরপর ওই তেল দিয়ে শিশুর গলা, বুক, পিঠ, হাতের তালু ও পায়ের পাতায় এটি মালিশ করুন। ঠান্ডা-কাশি দ্রুত সেরে যাবে এই উপায়ে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X