সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ওজন কমাতে চাইলে যে ৪টি খাবার এড়িয়ে চলা জরুরি

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৯ পিএম
ওজন কমাতে চাইলে যে ৪টি খাবার এড়িয়ে চলা জরুরি

ওজন কমাতে চাইলে শুধু ব্যায়াম করলেই যথেষ্ট নয়—খাদ্যাভ্যাসের প্রতিও সমানভাবে সচেতন হতে হয়। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনের খাবার তালিকায় থাকা কিছু সাধারণ খাবারই ওজন কমানোর পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে নিচের চারটি খাবারের বিষয়ে বিশেষভাবে সতর্ক হওয়া জরুরি।

চিনিযুক্ত খাবার যুক্তরাষ্ট্রের নিবন্ধিত পুষ্টিবিদ জেনেট কোলম্যান একই প্রতিবেদনে বলেন, ‘ওজন কমাতে চাইলে চিনি-জাতীয় খাবার বাদ দেওয়া উচিত। ক্যালরির মান শূন্য লেখা থাকলেও তা বাদ দেওয়া প্রয়োজন। কেননা এটা রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায় এবং ওজন কমানোর পথে বাধার সৃষ্টি করে।’

এছাড়াও গবেষণায় দেখা গেছে, এইসব উপাদানে ইন্সুলিনের প্রতি সংবেদনশীলুা থাকায় তা ওজন বৃদ্ধিতে ভূমিকা রাখে।

ভাজা খাবার খাদ্যতালিকায় যুটা সম্ভব কম তেলে ভাজা খাবার রাখা উচিত। ড. বান্নার মতে, ‘ভাজা খাবার উচ্চ ক্যালরিযুক্ত এবং ক্যালরি খরচের তুলনায় বাড়তি ক্যালরি যোগ করলে দ্রুত ওজন বৃদ্ধি পেতে থাকে।’

গবেষণায় দেখা গেছে, ভাজাপোড়া ধরনের খাবার অতিরিক্ত খাওয়া ওজন বৃদ্ধি বা স্থূলুার সমস্যার জন্য দায়ী। ‘ব্রিটিশ মেডিকেল জার্নাল’য়ে প্রকাশিত এক গবেষণা থেকে জানা যায়, যাদের বংশগণভাবেই স্থূলুার সমস্যা রয়েছে তাদের ভাজাপোড়া ধরনের খাবার খাওয়া থেকে বিরত থাকা উচিত।

কম আঁশালো খাবার ‘আপলিফট ফুড ডটকম’য়ের প্রতিষ্ঠাতা, স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং নিবন্ধিত পুষ্টিবিদ কারা ল্যান্ডাও বলেন, ‘কম আঁশ-জাতীয় খাবার যেমন- সাদা রুটি, আটার পিঠা, আলুর চিপ্স এবং শস্যজাতীয় নয় এমন অন্যান্য খাবার ওজন বৃদ্ধিতে ভূমিকা রাখে।’

উদাহরণ স্বরূপ, দ্রবীভূত আঁশ গ্যাস নিঃসরণ ধীর করে। ফলে অনেকক্ষণ পেট ভরা অনুভূত হয়। বার বার খাওয়ার ইচ্ছে কমে।

তিনি আরও বলেন, ‘ওজন কমাতে আঁশ-জাতীয় খাবার গ্রহণ করা আবশ্যক। এই ধরনের খাবার অন্ত্রে প্রবেশ করে হজমে সহায়তা করে এবং উপকারী ব্যাক্টেরিয়ার মাধ্যমে গাঁজাতে সহায়তা করে। এই গাঁজানো প্রক্রিয়ার উপজাত উপাদান দেহে ইন্সুলিনের প্রতি প্রতিক্রিয়া বাড়ায় ফলে কোমড়ের বাড়তি মেদ হ্রাস পায়।

সাদা রুটি বা পাউরুটি যুক্তরাষ্ট্রের মেনোয়াতে অবস্থিত ‘ইউনিভার্সিটি অফ হাওয়াই’র নিবন্ধিত পুষ্টিবিদ ড. জিনান বান্না ইটদিস ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, ‘সাদা রুটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে না তাই প্রয়োজনের তুলনায় বার বার ক্যালরি গ্রহণ করতে হয় ও ওজন বৃদ্ধি পায়।’

সাদা রুটি থেকে আঁশ আলাদা করে ফেলায় তা পেট ভরার অনুভূতি দেয় না। তাই ওজন কমাতে চাইলে খাবার তালিকা থেকে সাদা রুটি ধরনের খাবার বাদ দেওয়া প্রয়োজন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X