সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শীতে শরীর হাইড্রেট রাখতে কমলা–দারুচিনি ডিটক্স

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫০ পিএম
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

শীতকালে ঠান্ডা আবহাওয়ার কারণে অনেকেই কম পানি পান করেন। এতে শরীরে পানিশূন্যতা, হজমের সমস্যা, ত্বকের শুষ্কতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার ঝুঁকি বাড়ে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শীতে পানি পানের পরিমাণ বাড়াতে ডিটক্স পানি একটি কার্যকর সমাধান হতে পারে। সাম্প্রতিক স্বাস্থ্য প্রতিবেদনে শীতকালীন উপযোগী পানীয় হিসেবে কমলা ও দারুচিনি ডিটক্স পানির কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

শীতে সুস্থ থাকতে কমলা–দারুচিনি ডিটক্স পানির গুরুত্ব

বিশেষজ্ঞদের মতে, কমলা ও দারুচিনি—এই দুই উপাদান শীতের জন্য অত্যন্ত উপযোগী। কমলায় থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।অন্যদিকে দারুচিনিতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও উষ্ণ গুণ শীতকালে শরীরকে উষ্ণ রাখতে সহায়ক করে।

কমলা ও দারুচিনি ডিটক্স পানি তৈরির সহজ নিয়ম

উপকরণ:

* ১টি মাঝারি আকারের কমলা * ১ টুকরো দারুচিনি * ১ লিটার পানি

প্রস্তুত প্রণালি:

প্রথমে কমলাটি ভালোভাবে ধুয়ে খোসাসহ পাতলা স্লাইস করে নিন। একটি কাচের বোতল বা জগে কমলার স্লাইস ও দারুচিনি দিন। এরপর এক লিটার নরমাল বা কুসুম গরম পানি ঢেলে ঢেকে রাখুন। ৪–৬ ঘণ্টা পর এই ডিটক্স পানি পান করার জন্য প্রস্তুত হবে। শীতকালে চাইলে হালকা গরম করেও পান করা যায়।

কমলা ও দারুচিনি ডিটক্স পানির উপকারিতা

*শরীর হাইড্রেটেড থাকে * ঠান্ডা-কাশি ও ফ্লুর ঝুঁকি কমে * হজমের সমস্যা ও গ্যাস কমাতে সহায়তা করে * শরীরের টক্সিন বের হতে সাহায্য করে * ত্বক থাকে উজ্জ্বল ও সতেজ * কখন ও কীভাবে পান করবেন?

বিশেষজ্ঞরা মতে, সকালে খালি পেটে বা সারাদিন অল্প অল্প করে এই ডিটক্স পানি পান করা সবচেয়ে উপকারী। তবে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা থাকলে দারুচিনির পরিমাণ কম রাখার পরামর্শ দেওয়া হয়।

শীতকালে সুস্থ থাকতে এবং পানিশূন্যতা এড়াতে কমলা ও দারুচিনি ডিটক্স পানি একটি সহজ, প্রাকৃতিক ও নিরাপদ সমাধান। নিয়মিত এই পানীয় গ্রহণ করলে শরীর থাকবে সতেজ ও কর্মক্ষম—এমনটাই বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X