সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যে খাবারগুলো বাসি খেলে স্বাস্থ্যঝুঁকি বাড়ে

কাগজ ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৬ পিএম
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

শরীর সুস্থ রাখতে টাটকা খাবার খাওয়ার বিকল্প নেই। তবে বর্তমানে অনেকেই কর্মব্যস্ততার কারণে খাবার সংরক্ষণ করে খেতে পছন্দ করি। এতে সময়ও বাঁচে, আর পেটও ভরে। তবে বেশ কিছু খাবার আছে; যেগুলো শারীরিক বিভিন্ন রোগের কারণ হতে পারে।

পুষ্টিবিজ্ঞানে কাঁচা সবজিকে সবচেয়ে বেশি পুষ্টিগুণসমৃদ্ধ বলে বিবেচনা করা হয়। এর কারণ হলো, রান্না করলেই খাদ্যের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তাই শরীর সুস্থ রাখতে খাবারের যেমন প্রয়োজন; একইভাবে টাটকা খাবার খাওয়াও প্রয়োজন।

এমন অনেক খাবার আছে যেগুলো একবার রান্না করেই আমরা ফ্রিজে রেখে দেই। এ বিষয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বাসি খাবার খাওয়ার ফলে শরীর দ্রুত খারাপ হতে পারে। চলুন তবে জেনে নেওয়া যাক, কোন বাসি খাবারগুলো শরীরের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক খাবার:

মাশরুমের ফাইবার ও এনজাইম হজমে সহায়তা করে। এটি অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার কার্যক্ষমতা বাড়ায়। এ ছাড়াও কোলনের পুষ্টি উপাদান শোষণকেও বাড়াতে সাহায্য করে। আর তাই মাশরুম একবার রান্নার পরে বাসি খেলে তা আমাদের পেটের জন্য ক্ষতিকর।

অনেকেই সময় বাঁচানোর জন্য একবারেই অনেক মুরগির মাংস রান্না করে রাখি। কিন্তু মুরগির মাংস বাসি খাওয়া উচিত নয়। কারণ মুরগির মাংসে প্রচুর প্রোটিন থাকে। রান্নার পরে ফের তা গরম করলে প্রোটিনের কম্পোজিশন বদলে গিয়ে তার থেকে বদহজম হতে পারে।

একবার চা বানানোর পর তা ঠান্ডা হয়ে গেলে পুনরায় গরম করা উচিত নয়। কারণ চায়ের মধ্যে ট্যানিক অ্যাসিড থাকে। এর ফলে একবার চা গরম করে পান করলে লিভারের ক্ষতি হতে পারে।

ভাত রান্নার সময় তাতে বেসিলস সিরিয়াস ব্যাকটেরিয়া তৈরি হয়। রান্না করা ভাত ফের গরম করলে এ ব্যাকটেরিয়া সংখ্যায় দ্বিগুণ হয়ে গিয়ে ডায়েরিয়া পর্যন্ত হতে পারে।

আলু রান্না বা সেদ্ধ করার পরে ঠান্ডা হওয়ার সময় তাতে বটুলিজম নামে একটি ব্যাকটেরিয়া তৈরি হয়। পরে যখন তা আবারো গরম করা হয়; তখন এই ব্যাকটেরিয়া আরও বেড়ে গিয়ে ফুড পয়েজনিং পর্যন্ত হতে পারে।

ডিমের মধ্যে রয়েছে প্রোটিন এবং অ্যান্টি-অক্সিডেন্টস। রান্নার পরে যদি ডিমের তরকারি আবারো গরম করা হয়; তখন তার থেকে টক্সিন তৈরি হবে। যা থেকে বদহজমের আশঙ্কা তৈরি হয়।

পালং শাকও রান্নার পর আর গরম করা উচিত নয়। এ শাকে অতিরিক্ত নাইট্রেটস থাকে। রান্না করা পালং শাক পুনরায় গরম করলে শরীরে সহজেই ক্ষতিকর টক্সিন ঢুকতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X