সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

লিভার সুস্থ রাখতে সুপারফুড আমলকি ও খাওয়ার উপায়

কাগজ ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪১ এএম
লিভার সুস্থ রাখতে সুপারফুড আমলকি ও খাওয়ার উপায়

আমলকি বর্তমানে একটি শক্তিশালী সুপারফুড হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃত। শরীর ও মনকে চাঙা রাখতে এই ছোট ফলটির রয়েছে অসাধারণ ওষুধি গুণ। পুষ্টিগুণে ভরপুর আমলকি বিভিন্ন শারীরিক সমস্যার প্রাকৃতিক সমাধান হিসেবে কাজ করে।

একটি কমলার তুলনায় আমলকিতে বেশি পরিমাণে ভিটামিন সি রয়েছে। পাশাপাশি এতে আছে ফাইবার, অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান, যা শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

নিয়মিত আমলকি খেলে ওজন কমানো, হজমশক্তি বৃদ্ধি, গ্যাস ও পেটের নানা সমস্যা দূর করতে সহায়ক ভূমিকা রাখে। বিশেষ করে লিভারের জন্য আমলকি অত্যন্ত উপকারী।

‘ফুড অ্যান্ড ফাংশন’ নামক এক জার্নালে প্রকাশিত সমীক্ষার তথ্যমতে, আমলকি হাইপারলিপিডেমিয়া (অত্যাধিক চর্বি) কমাতে সহায়তা করে। এটি ফ্যাটি লিভার প্রতিরোধ করে। বেশ কয়েকটি গবেষণায় বলা হয়েছে, আমলকি লিভার ফাইব্রোসিস রোধ করতে পারে। তবে আমলকি কীভাবে খাবেন? এজন্য রইল ৫টি রেসিপি-

আমলকি রস: আমলকি খাওয়ার অন্যতম জনপ্রিয় এক পদ্ধতি এটি। সকালে খালি পেটে এ রস পান করে দিন শুরু করতে পারেন। এজন্য আমলকি কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে রস বের করে নিন। এর সঙ্গে হালকা কুসুম গরম পানি মিশিয়ে পান করুন।

আমলকির চা: চা ছাড়া অনেকেরই দিন শুরু হয় না। এজন্য রাখতে পারেন স্বাস্থ্যকর আমলকির চা। কিছু মশলার সঙ্গে আমলকির টুকরো মিশিয়ে পানিতে ফুটিয়ে তৈরি করুন এ চা। সঙ্গে চাইলে গ্রিন টিও যোগ করতে পারেন।

আমলকির চাটনি: আমলকি টুকরো করে কেটে লবণ, মরিচ, ধনিয়া পাতা ও সামান্য চাট মশলা মিশিয়ে তৈরি করে নিতে পারেন চাটনি। এটি খেতে খুবই সুস্বাদু।

আমলকির চিপস: আমলকি পাতলা করে কেটে রোদে শুকিয়ে পরে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে পারেন। এই চিপস সঙ্গে রাখলে যেকোনো সময় মুখশুদ্ধি হিসেবে খেতে পারেন।

আমলকির আচার: বিশেষজ্ঞদের মতে, প্রতিবেলার খাবারের সঙ্গে অল্প হলেও আমলকির আচার রাখতে পারেন। তবে অবশ্যই চিনি দিয়ে আচার তৈরি করা যাবে না। অলিভ অয়েল ও অন্যান্য মশলা দিয়ে তৈরি করতে পারেন আমলকির আচার।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X