সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ডায়াবেটিস রোগীর সকালের নাস্তা কেমন হওয়া উচিত?

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১১:০১ এএম
ডায়াবেটিস রোগীর সকালের নাস্তা কেমন হওয়া উচিত?

ডায়াবেটিস এমন একটি দীর্ঘমেয়াদি রোগ যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। ফলে সংক্রমণসহ নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। তবে সুখবর হলো—নিয়ন্ত্রিত জীবনযাপন, সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত শরীরচর্চার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস রোগীর জন্য সকালের নাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনের শুরুতে সঠিক খাবার নির্বাচন করলে রক্তে গ্লুকোজের মাত্রা স্থিতিশীল রাখা সহজ হয়।

সকালে ডায়াবেটিস রোগীরা যা খাবেন তা হচ্ছে, সাদা পাউরুটি খাওয়ার অভ্যাস থাকলে বাদ দিতে হবে। এর বদলে ব্রাউন বা হোলগ্রেইন পাউরুটি খেতে হবে। এতে ভালো কার্বোহাইড্রেট রয়েছে। কোনো পরিশোধিত চিনি এর সঙ্গে মেশানো থাকে না। এতে পর্যাপ্ত পরিমাণে ফাইবার রয়েছে, যা দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখবে। সেই সঙ্গে রক্তের সুগার লেভেলও কমিয়ে দেয়।

বিদেশী ফল হলেও অ্যাভোকাডো এখন ফলের দোকানগুলোতে পাওয়া যায়। এ ফল একটি করে হলেও প্রতিদিনের নাস্তায় রাখতে পারেন। এতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে। ফাইবারজাতীয় খাবারের মধ্যে ওটস বা ডালিয়া রাখতে পারেন। এগুলো সবজি দিয়ে খিচুরির মতো রান্না করে খেতে পারেন।

অবশ্যই মিষ্টিজাতীয় ফল বা খাবার থেকে ডায়াবেটিস রোগীকে দূরে রাখতে হবে। চিনিমুক্ত খাবার খেয়ে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে পারলেই ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব। চিনিযুক্ত চা, কফি, ফলের রস, ফলের স্মুদি, ময়দা দিয়ে তৈরি খাবার, কোমল পানীয়, চকলেট, জ্যাম-জেলি, ভাজা-পোড়া খাবার, কেক, প্যানকেকসহ যাবতীয় ক্ষতিকর খাবার থেকে দূরে থাকতে হবে ডায়াবেটিস রোগীদের।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

X