সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ভুলেও পুনরায় গরম করবেন না এই খাবারগুলো

কাগজ ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১১:৩৪ এএম
ভুলেও পুনরায় গরম করবেন না এই খাবারগুলো

আমাদের দৈনন্দিন জীবনে প্রায়ই দেখা যায়—বেঁচে যাওয়া খাবার ফ্রিজে রেখে পরদিন আবার গরম করে খাওয়া হয়। সময় ও পরিশ্রম বাঁচাতে এটি সাধারণ অভ্যাসে পরিণত হলেও, কিছু কিছু খাবার বারবার গরম করে খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে। চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, এমন খাবার পুনরায় গরম করলে বিষক্রিয়া, হজমের সমস্যা এমনকি দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকিও বাড়ে। চলুন জেনে নেওয়া যাক, কোন কোন খাবার ভুলেও দ্বিতীয়বার গরম করে খাওয়া উচিত নয়—

ভাত রান্না করা ভাতে ব্যাসিলাস সিরিয়াস নামক ব্যাকটেরিয়া জন্মাতে পারে। ভাত ঠান্ডা হয়ে গেলে ও পুনরায় গরম করলে এই ব্যাকটেরিয়া দ্রুত বংশবিস্তার করে, যা ডায়রিয়া ও ফুড পয়জনিংয়ের কারণ হতে পারে।

ডিম ডিম দ্বিতীয়বার গরম করলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া তৈরি হয়। পাশাপাশি ডিমে থাকা নাইট্রোজেন অক্সিডাইজড হয়ে ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। তাই ডিম সেদ্ধ বা ভাজা—কোনোটিই পুনরায় গরম না করাই শ্রেয়।

মুরগির মাংস মুরগির মাংসে উচ্চমাত্রার প্রোটিন থাকে। একবার রান্নার পর আবার গরম করলে প্রোটিনের গঠন পরিবর্তিত হয়ে বদহজম, গ্যাস ও পেটের সমস্যা তৈরি করতে পারে।

চা চা একবার ঠান্ডা হয়ে গেলে পুনরায় গরম করা উচিত নয়। কারণ এতে থাকা ট্যানিক অ্যাসিড পুনরায় উত্তাপে লিভারের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

আলুর তরকারি বারবার গরম করলে আলুর উপকারী পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। গবেষণায় দেখা গেছে, পুনরায় গরম করা আলুর তরকারি খেলে পেট খারাপ ও ফুড পয়জনিংয়ের আশঙ্কা বেড়ে যায়।

পালংশাক পালংশাকে থাকা নাইট্রেট গরম করার পর নাইট্রাইটে রূপান্তরিত হয়, যা ক্যান্সার সৃষ্টিকারী উপাদান হিসেবে পরিচিত। তাই পালংশাক রান্না করার সঙ্গে সঙ্গেই খেয়ে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা।

মাশরুম মাশরুম হজমে সহায়ক হলেও একবার রান্নার পর আবার গরম করলে এর এনজাইম ও ফাইবার ক্ষতিকর হয়ে উঠতে পারে। ফলে পেটের নানা সমস্যা দেখা দিতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X