সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শীতে গাঁট ও শরীরের ব্যথা কমানোর ঘরোয়া উপায়

কাগজ ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১১:৫০ এএম
শীতে গাঁট ও শরীরের ব্যথা কমানোর ঘরোয়া উপায়

চারিদিকে শীতের আমেজ। আর এই শীতকালেই শরীরের বিভিন্ন ব্যথা—বিশেষ করে হাঁটু, গাঁট, পিঠ, কাঁধ ও মাথাব্যথা—অনেকের ক্ষেত্রে বেড়ে যায়। হাঁটু ও গাঁটের ব্যথার কারণে স্বাভাবিক চলাফেরাতেও তৈরি হয় ভোগান্তি। অনেকেই এসব সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত প্যারাসিটামল বা ব্যথানাশক ওষুধ সেবন করেন, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, তাপমাত্রা কমে গেলে জয়েন্ট বা অস্থিসন্ধির রক্তনালীগুলো সংকুচিত হয়ে পড়ে। এতে রক্ত সঞ্চালন কমে যায় এবং জয়েন্ট শক্ত ও ফুলে ওঠে। পাশাপাশি শীতে ভারী পোশাক পরার কারণে শরীরের রক্তপ্রবাহ আরও ধীর হয়। এর ফলেই ব্যথার অনুভূতি তীব্র হয়।

তবে সুখবর হলো—ওষুধ ছাড়াও কিছু প্রাকৃতিক ও ঘরোয়া উপায়ে শীতের এই ব্যথা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

শীতে ব্যথা কমানোর কার্যকর ঘরোয়া উপায়

মেথি ভেজানো পানি রাতে এক গ্লাস পানিতে মেথি ভিজিয়ে রাখুন। সকালে ছেঁকে সেই পানি পান করুন। এটি শরীরের প্রদাহ কমিয়ে ব্যথা উপশমে সহায়ক।

বণ পানির সেঁক এক কাপ পানিতে সামান্য ম্যাগনেসিয়াম সালফেট (ইপসম সল্ট) মিশিয়ে গরম করুন। সেই পানিতে কাপড় ভিজিয়ে ব্যথার জায়গায় সেঁক দিন। সপ্তাহে ৩–৪ দিন করলে উপকার পাবেন।

হলুদ ও আদার মিশ্রণ এক গ্লাস পানিতে হলুদ ও আদা ফুটিয়ে আধা গ্লাস হলে নামিয়ে নিন। ছেঁকে মধু মিশিয়ে দিনে দুইবার পান করুন।

কাঁচা রসুন রসুনে থাকা সালফার যৌগ ব্যথা ও ফোলা ভাব কমায়। প্রতিদিন সকালে খালি পেটে এক কোয়া কাঁচা রসুন চিবিয়ে খেতে পারেন।

ঠান্ডা ও গরম সেঁক একবার ঠান্ডা, একবার গরম পানিতে পা ডুবিয়ে ১৫ মিনিট করুন। হট ওয়াটার ব্যাগ ব্যবহার করলে আরও ভালো ফল পাবেন।

কফি পান গবেষণায় দেখা গেছে, পরিমিত ক্যাফেইন ব্যায়ামজনিত ব্যথা ও মাথাব্যথা সাময়িকভাবে কমাতে সাহায্য করে।

গাজরের জুস গাজরের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের প্রদাহ কমায়। প্রতিদিন সকালে খালি পেটে লেবুর রস মিশিয়ে পান করুন।

তিলের বীজ তিলে থাকা ম্যাগনেসিয়াম মাংসপেশী ও মাথাব্যথা কমাতে সহায়ক।

অ্যাপেল সিডার ভিনেগার ও আদা হালকা গরম পানিতে অ্যাপেল সিডার ভিনেগার ও আদার রস মিশিয়ে পান করলে জয়েন্টের ব্যথা কমে।

মরিচের গুঁড়া ও নারকেল তেল লাল মরিচের ক্যাপসাইসিন ব্যথানাশক হিসেবে কাজ করে। নারকেল তেলে মরিচের গুঁড়া মিশিয়ে ব্যথার জায়গায় মালিশ করুন।

পুদিনা পাতার রস পুদিনার মেনথল মাথা, পা ও গোড়ালির ব্যথা কমাতে কার্যকর। কপালে বা ব্যথার জায়গায় লাগাতে পারেন।

নিয়মিত হালকা ব্যায়াম শীতে শরীর সচল রাখতে হালকা স্ট্রেচিং ও হাঁটা অত্যন্ত জরুরি।

শীতকালে গাঁট ও শরীরের ব্যথা স্বাভাবিক সমস্যা হলেও নিয়মিত ওষুধের ওপর নির্ভর না করে প্রাকৃতিক ও ঘরোয়া উপায় অনুসরণ করাই সবচেয়ে নিরাপদ। তবে ব্যথা দীর্ঘস্থায়ী বা তীব্র হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X