সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রতিদিন মাছ খাওয়ার বৈজ্ঞানিক উপকারিতা জানলে অবাক হবেন

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১০:৩৪ এএম
প্রতিদিন মাছ খাওয়ার বৈজ্ঞানিক উপকারিতা জানলে অবাক হবেন

‘মাছে ভাতে বাঙালি’—এই কথাটি শুধু একটি প্রবাদ নয়, বরং বাঙালি সংস্কৃতি ও জীবনধারার অবিচ্ছেদ্য অংশ। বিশ্বজুড়ে সবচেয়ে বেশি খাওয়া খাবারের তালিকায় মাছ শীর্ষে। কারণ মাছ মানবদেহের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ আমিষ ও পুষ্টির উৎস।

মাছে রয়েছে উচ্চমাত্রার প্রোটিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ডি, ক্যালসিয়াম, লোহা, ফসফরাস ও নানা প্রয়োজনীয় খনিজ উপাদান—যা শরীর সুস্থ রাখতে অতুলনীয় ভূমিকা রাখে।

নিয়মিত কিংবা সপ্তাহে ২ থেকে ৩ দিন মাছ অবশ্যই খাওয়া উচিত। হাঁপানি এবং প্রস্টেট ক্যানসারের হাত থেকে রক্ষা করে মাছ। এছাড়াও অনেক রোগের হাত থেকে আমাদের রক্ষা করে।

অন্যান্য খাবারের চেয়ে মাছ অনেক বেশি সহজপাচ্য। তাই মাছ খেলে আপনার মেটাবোলিজম অনেক দ্রুত হয় ফলে ওজনও অনেক নিয়ন্ত্রণে থাকে। মাছ খেলে মোটা হয়ে যাওয়ার আশঙ্কা একেবারেই থাকে না।

মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা চোখ ভালো রাখে। রেটিনা সুস্থ রাখে এবং ড্রাই আইজ বা চোখের শুষ্কতা প্রতিরোধ করে।

ভিটামিন ডি, আয়োডিন, অসংখ্য ভিটামিন ও খনিজ পাওয়া যায়। এর প্রত্যেকটাই আমাদের সুস্থ থাকার জন্য এবং রোগ প্রতিরধের জন্য দরকার। তাই মাছ খেলে আমাদের অনেকগুলো সমস্যার সমাধান একসঙ্গে হয়ে যাবে।

প্রতিদিন মাছ খেলে শরীরে কোলাজেন বৃদ্ধি পায়। যেহেতু কোলাজেন ত্বক এবং চুল, দুটোর জন্যই ভালো, সেহেতু মাছ খেলে এই দুটোই উজ্জ্বল ও সুস্থ থাকে। মাছের এই গুণ আছে যে সে সেল মেম্ব্রেনের মধ্যে তরল ভাব বজায় রাখে। জার জন্য শুষ্ক ত্বকে আর্দ্রতা আবার ফিরে আসে এবং চুলও নরম আর শাইনি হয়।

প্রতিদিন মাছ খেলে মানসিক অবসাদের পাশাপাশি, মানসিক অস্থিরতাও কমায় এবং যখন তখন মুড সুইং হওয়াও রোধ করে।

নিয়মিত মাছ খেলে হার্ট অ্যাটাক ও ব্রেন স্ট্রোকের ঝুঁকি কিছুটা কমে। আমেরিকায় প্রায় ৪০ হাজার মানুষের ওপর স্টাডি করা হয়েছে। যারা সপ্তাহে মাত্র একদিন মাছ খান তাদের হার্টের অসুখের হার অন্যদের থেকে ১৫% কম।

তৈলাক্ত মাছে থাকে ডিএইচএ অর্থাৎ ডোকোসাহেক্সানোয়িক অ্যাসিড যা এক ধরনের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। এটি মস্তিষ্কের সেরিব্রাল কর্টেক্স (মস্তিষ্কের কোষের ভিত্তি) তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা নেয়। আমেরিকার মেরিল্যান্ডের ন্যাশনাল আই ইনস্টিটিউটের গবেষকরা এক সমীক্ষায় জানিয়েছেন, যেসব ৬০ বছর পেরনো মানুষ সপ্তাহে দুই দিন বা তার বেশি দিন মাছ খান তাদের দৃষ্টিশক্তি ভালো থাকে।

বার্ধক্যজনিত কারণে চোখের ম্যাকিউলার ডিজেনারেশন কমিয়ে রাখতে সাহায্য করে ফিশ ডায়েট। ইনস্টিটিউট অব হেলদি এজিংয়ে ৬৫ থেকে ৯৪ বছর বয়সী ৮ শ ব্যক্তির ওপর সমীক্ষা চালিয়েছে। সেই সমীক্ষায় দেখা গেছে, যারা নিয়ম করে সপ্তাহে দুই দিন মাছ খান তাদের অ্যালঝাইমার্স ডিজিজের ঝুঁকি তুলনামূলকভাবে অনেক কম।

এমনকি এদের ডিমেনশিয়া অর্থাৎ ভুলে যাওয়ার অসুখ অন্যদের তুলনায় কম। নিয়মিত মাছ খেলে বয়স্ক পুরুষদের মধ্যে ক্যান্সারের ঝুঁকি কমে যায়।

ব্লাড সুগারের মাত্রা বজায় রাখে মাছ। ডায়াবিটিস নিয়ন্ত্রণ করে।

অন্তঃসত্ত্বা অবস্থায় কোনও মহিলা যদি নিয়মিত মাছ খান, তাহলে তাঁদের প্রি-ম্যাচিওর সন্তান হওয়ার সম্ভাবনা কমে যায়।

শিশুরা যদি ছোট বয়স থেকেই মাছ খায়, তাহলে তাদের মধ্যে হাঁপানি হওয়ার আশঙ্কা অনেক কমে যায়।

পুষ্টিবিজ্ঞানীদের মতে, সপ্তাহে ৩৫০–৪০০ গ্রাম মাছ খেলে শরীর অনেক রোগের হাত থেকে সুরক্ষিত থাকে। ইলিশ হোক বা পোনা—প্রতিদিনের খাদ্যতালিকায় অন্তত এক টুকরো মাছ রাখাই সুস্থ জীবনের চাবিকাঠি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X