সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শীতে উষ্ণতার জন্য উপকারী চা

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ পিএম
শীতে উষ্ণতার জন্য উপকারী চা

এই শীতে নানান স্বাদের চা তৈরি করে পান করুন। যা স্বাস্থ্যের জন্যেও উপকারী। পানীয় হিসেবেই শুধু নয়, চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও ঠাণ্ডা কাশি দূরে রাখতেও সাহায্য করে। স্বাস্থ্য-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে বিভিন্ন স্বাদের চা’য়ের উপকারিতা তৈরি পদ্ধতি সম্পর্কে জানানো হল।

লেবু ও গোলমরিচের চা

এই ঝাঁজালো চা কেবল শরীরকে ‘ডেটক্স’ করে না পাশাপাশি রক্তচাপ নিয়ন্ত্রণ করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কালো গোল মরিচ নানান অসুখের বিরুদ্ধে কাজ করে এবং গলার খুশখুশেভাব কমায়। প্রথমে এক কাপ পানি ফুটিয়ে নিন। এতে একটা লেবুর সম্পূর্ণ রস ও ১/৪ চা-চামচ কালো গোল মরিচের গুঁড়া মেশান। উপকারিতা বাড়াতে এতে এক চিমটি হলুদ মেশাতে পারেন। তিন চার মিনিট অপেক্ষা করে তা একটা কাপে ঢেলে নিন। মিষ্টিভাব আনতে এতে এক চামচ মধু যোগ করতে পারেন।

দারুচিনি ও তুলসী চা

তুলসী রক্ত পরিষ্কার করতে চমৎকার কাজ করে। এটা বুকে কফ জমা রোধ করে ও গলা ব্যথা কমায়, দারুচিনি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সাধারণ সংক্রমণের বিরুদ্ধে কাজ করে। এক কাপ গরম পানিতে ৮-১০টি তুলসী পাতা ফুটিয়ে নিন। ফুটন্ত অবস্থায় এতে দারুচিনির কাঠি বা দারুচিনির গুঁড়া মিশিয়ে কিছুক্ষণ আরও ফুটান। চা ফুটে আসলে এতে নিজের স্বাদ মতো মধু ও লেবু যোগ করে নিন।

আদা ও পুদিনা চা

তাজা পুদিনা কেবল খাবারের স্বাদই বাড়ায় না বরং হজমেও সহায়তা করে ও পাকস্থলির সমস্যা দূর করে। অন্যদিকে আদা রক্ত পরিষ্কার করে শরীর সুস্থ রাখে এবং ঠাণ্ডার প্রভাব কমায়। একটা কাপ ফুটন্ত পানিতে ৬-৭টি পুদিনার পাতা ও এক টেবিল-চামচ আদা কুচি দিয়ে ফুটিয়ে নিন। আদা টুকরা করে দেওয়ার চেয়ে কুচি করে দেওয়া ভালো, এতে সম্পূর্ণ নির্যাস বের হয়। চার পাঁচ মিনিট ভালো মতো ফুটিয়ে, গরম গরম পরিবেশন করুন।

মসলা চা

এই চায়ের কোন জুড়ি নেই। এটা বানাতে দুইটা লবঙ্গ গুঁড়া, একটা ছোট দারুচিনির টুকরা, দুইটা কালো গোল মরিচ ও দুইটা কাঁচা এলাচ নিন। একটা পাত্রে দুই কাপ পানি নিয়ে তাতে চা পাতার সঙ্গে এই মসলাগুলো গুঁড়া করে মিশিয়ে ফুটিয়ে নিন। এরপর এতে চিনি ও দুধ মিশিয়ে পাঁচ মিনিট মাঝারি আঁচে ফুটিয়ে নিতে হবে। এরপর চা পাতা ছেঁকে গরম গরম চা পরিবেশন করুন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X