সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কাঁচা মরিচের উপকারিতা

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:১২ এএম
কাঁচা মরিচের উপকারিতা

রান্নায় ঝাল স্বাদ যোগ করতে কাঁচা মরিচ বা ঝাল লঙ্কার ব্যবহার বহু পুরোনো। তবে শুধু স্বাদ নয়, স্বাস্থ্য সুরক্ষায়ও কাঁচা মরিচের রয়েছে অসাধারণ ভূমিকা। প্রাকৃতিকভাবে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-প্রদাহ ও ভিটামিন শরীরের নানা সমস্যায় উপকার এনে দেয়। নিয়মিত কাঁচা মরিচ খেলে যেসব স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়, তা নিচে তুলে ধরা হলো।

হজমশক্তি বাড়াতে কাঁচা মরিচ: কাঁচা মরিচে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও সক্রিয় কেমিক্যাল হজমশক্তি বাড়াতে সহায়তা করে। এটি গ্যাস, পেট ফাঁপা ও ডায়রিয়ার সমস্যা কমাতে সাহায্য করে। পাশাপাশি প্রাকৃতিকভাবে পেট মোচড়ানো ও হজমজনিত অস্বস্তি দূর করে।

হার্ট সুস্থ রাখতে সহায়ক: ঝাল মরিচ হার্টের সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি রক্তে ক্ষতিকর কোলেস্টরলের মাত্রা কমাতে সাহায্য করে এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে। ফলে হৃদরোগের ঝুঁকি কমে।

হাড় ও জোড়ার ব্যথা কমায়: কাঁচা মরিচে থাকা শক্তিশালী উপাদান হাড় ও জোড়ার ব্যথা উপশমে সহায়ক। নিয়মিত গ্রহণে প্রদাহজনিত ব্যথা কমাতে সাহায্য করে।

ওজন কমাতে ও হজমক্রিয়া উন্নত করতে কার্যকর: ঝাল মরিচ শরীরে তাপ উৎপন্ন করে, যা হজমক্রিয়া উন্নত করে এবং অতিরিক্ত ক্যালরি পোড়াতে সহায়তা করে। সকালের নাশতায় অল্প পরিমাণ ঝাল মরিচ খেলে সারাদিন ক্ষুধা নিয়ন্ত্রণে থাকে, ফলে ওজন কমানো সহজ হয়।

ক্যানসারের ঝুঁকি কমাতে ভূমিকা: ঝাল মরিচে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-প্রদাহ উপাদান ক্যানসার প্রতিরোধে সহায়ক বলে গবেষণায় দেখা গেছে। বিশেষ করে এটি প্রোস্টেট ক্যানসারের কোষ বৃদ্ধিতে বাধা দেয়। পাশাপাশি ব্রেস্ট, অগ্ন্যাশয় ও মূত্রথলির ক্যানসার প্রতিরোধেও ভূমিকা রাখে।

ঠান্ডা-কাশি ও ফ্লু প্রতিরোধে উপকারী: কাঁচা মরিচে রয়েছে প্রচুর বেটা ক্যারোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগপ্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। নিয়মিত খেলে ঠান্ডা, কাশি ও মৌসুমি ফ্লু থেকে রক্ষা পাওয়া যায়।

নিশ্বাসের দুর্গন্ধ দূর করে: ঝাল মরিচ মুখের ব্যাকটেরিয়া কমাতে সাহায্য করে, ফলে নিশ্বাসের দুর্গন্ধ কমে যায়।

অ্যালার্জি প্রতিরোধে সহায়তা: কাঁচা মরিচে থাকা অ্যান্টি-প্রদাহ উপাদান অ্যালার্জির উপসর্গ কমাতে এবং অ্যালার্জি প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

X