সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

গর্ভবতী নারীদের জন্য অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ ১০টি সেরা খাবার

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯ এএম
গর্ভবতী নারীদের জন্য অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ ১০টি সেরা খাবার

শরীর সুস্থ রাখতে অ্যান্টি-অক্সিডেন্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার গ্রহণ অপরিহার্য। অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং ভিটামিন সি, ভিটামিন ই, বিটা-ক্যারোটিন, সেলেনিয়াম ও জিঙ্কের মতো পুষ্টি উপাদানের কার্যকারিতা বাড়ায়। নিয়মিত অ্যান্টি-অক্সিডেন্টযুক্ত খাবার খেলে হৃদরোগ, ক্যানসারের মতো গুরুতর রোগের ঝুঁকিও কমে।

চলুন জেনে নিই, কোন কোন খাবারে রয়েছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট—

পেঁয়াজ : পেঁয়াজে রয়েছে ফ্লাভোনয়েড, অ্যাসকোর্বিক অ্যাসিড ও ফেনোলিক যৌগ। বিশেষ করে লাল পেঁয়াজ স্বাস্থ্যের জন্য বেশি উপকারী।

আখরোট : আখরোট অ্যান্টি-অক্সিডেন্টের দারুণ উৎস। গর্ভাবস্থায় আখরোট খেলে শিশুর মস্তিষ্কের বিকাশে সহায়ক ভূমিকা রাখে।

আপেল : প্রতিদিন একটি আপেল খেলে শরীর থাকে রোগমুক্ত। এতে রয়েছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্ট।

চর্বিহীন মাংস : লিন মিট বা চর্বিহীন মাংসে অ্যান্টি-অক্সিডেন্টের পাশাপাশি রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও প্রয়োজনীয় মিনারেল।

মধু : মধু একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট উৎস। এতে রয়েছে ফেনোলিক অ্যাসিড, ভিটামিন সি, ভিটামিন ইসহ প্রায় ১৫০ ধরনের ফেনোলিক উপাদান।

ডার্ক চকোলেট : ডার্ক চকোলেটে রয়েছে পলিফেনোল ও ফ্লাভোনয়েড, যা শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে।

পালং শাক : পালং শাকে রয়েছে ক্যারোটিন, অ্যাসকোর্বিক অ্যাসিডসহ নানা ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন ও মিনারেল।

গ্রিন টি : গ্রিন টিতে থাকা ক্যাটেচিন ও পলিফেনোল শরীর সুস্থ রাখে এবং ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে।

লাল ক্যাপসিকাম : লাল ক্যাপসিকামে প্রচুর বিটা-ক্যারোটিন, লিউটিন ও ক্যাপসানথিন রয়েছে, যা শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে।

গাজর : গাজর শুধু শরীর নয়, ত্বকের জন্যও উপকারী। এতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন ও প্রয়োজনীয় মিনারেল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X