সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হার্ট অ্যাটাকের জরুরি লক্ষণ: কোন উপসর্গ দেখলে দ্রুত হাসপাতালে নেবেন

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০১:১২ পিএম
হার্ট অ্যাটাকের প্রধান লক্ষণ ¦ ছবি: প্রতীকী

হৃদরোগ বিশেষজ্ঞদের মতে, কারও সত্যিই হার্ট অ্যাটাক হয়েছে কিনা তা নিশ্চিত করতে ‘ইসিজি’সহ কিছু জরুরি পরীক্ষা প্রয়োজন। তবে অনেক উপসর্গ রয়েছে যা প্রায় নিশ্চিতভাবে ইঙ্গিত দেয় যে রোগীর হার্ট অ্যাটাক হতে পারে এবং তাকে দেরি না করে হাসপাতালে নিতে হবে।

নীচে হার্ট অ্যাটাকের সবচেয়ে সাধারণ ও গুরুতর লক্ষণগুলো তুলে ধরা হলো : ১. চাপ লাগার মতো বুক ব্যথা হার্ট অ্যাটাকের ব্যথা সাধারণত তীক্ষ্ণ বা সুঁচালো হয় না। বরং মনে হয় কেউ বুক চেপে ধরছে বা বুকের ওপর ভারি কিছু চাপানো হয়েছে। অনেক রোগী বলেন, মনে হয়েছিল বুকের ওপর হাতি বসে আছে।

২. শ্বাসকষ্ট বা দম আটকে আসা হার্ট অ্যাটাকের সময় হৃদযন্ত্র রক্ত সঞ্চালন ঠিকমতো করতে পারে না। ফলে শরীরের বিভিন্ন টিস্যুতে তরল জমে গিয়ে ফুসফুসের কার্যক্ষমতা কমে যায়। এ কারণে রোগী শ্বাস নিতে কষ্ট অনুভব করে।

৩. অতিরিক্ত ঠাণ্ডা ঘাম (Cold Sweat) বুক ব্যথার সঙ্গে যদি প্রচণ্ড ঠাণ্ডা ঘাম হয়, তবে তা হার্ট অ্যাটাকের গুরুতর সংকেত। অনেক সময় ঘরের তাপমাত্রা ঠাণ্ডা থাকলেও রোগীর জামা ঘামে ভিজে যায়।

৪. বমি বা বমি ভাব বুক ব্যথা ও শ্বাসকষ্টের পাশাপাশি বমি হলে তা অত্যন্ত উদ্বেগজনক। হৃদযন্ত্রের কোষ দ্রুত নষ্ট হওয়ায় এ ধরনের প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এই অবস্থায় অবিলম্বে হাসপাতালে যাওয়া জরুরি।

৫. মাথা ঘোরা বা জ্ঞান হারানোর অনুভূতি মস্তিষ্কে রক্ত সরবরাহ কমে গেলে রোগীর মাথা হালকা লাগে এবং মনে হয় শিগগিরই জ্ঞান হারিয়ে ফেলবেন। হৃৎস্পন্দনের অনিয়ম বা রক্ত সঞ্চালন কমে যাওয়ার কারণে এমনটি হয়।

৬. বুক জ্বালাপোড়া হার্ট অ্যাটাকে সাধারণত বুকের একপাশে ব্যথা হয়, তবে অনেকের ক্ষেত্রে বুকের মাঝখানে জ্বালাপোড়া অনুভূত হতে পারে। বদহজম ভেবে ওষুধ নিলে সাময়িক আরাম মিললেও হার্ট অ্যাটাকের ঝুঁকি তখনও থাকে।

৭. হাত ব্যথা (বিশেষত বাম হাত) বুকের ব্যথা অনেকসময় বাম হাতে ছড়িয়ে পড়ে, যা হার্ট অ্যাটাকের ক্লাসিক উপসর্গ। তবে শুধু বাম হাত নয়—ডান হাতেও ব্যথা ছড়িয়ে পড়তে পারে। রোগীরা এ ব্যথাকে চাপ বা ভারী অনুভূতির সঙ্গে তুলনা করেন।

৮. কাঁধের রক্তনালী ফুলে ওঠা হৃদযন্ত্র রক্ত ‘পাম্প’ করতে না পারলে শরীরে রক্ত ফেরত আসতে পারে না এবং রক্তনালীগুলোতে চাপ বাড়ে। এ কারণে কাঁধ বা ঘাড়ের চারপাশে রক্তনালী ফুলে ওঠে।

উপরের যেকোনো উপসর্গ দেখা দিলে সময় নষ্ট করা বিপজ্জনক। দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে রোগীর জীবন বাঁচানোর সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X