সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপের সেরা খেলোয়াড় মেসি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১২:৫৫ পিএম
বিশ্বকাপের সেরা খেলোয়াড় মেসি

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। তবে শিরোপা জিততে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সের বিচারে নতুন স্বীকৃতি পেয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।

ফিফার গোল্ডেন বলের দৌড়ে মেসিকে এগিয়ে রাখা হলেও শেষ পর্যন্ত ব্যক্তিগত সেরার পুরস্কার জয় করেন স্পেনের অধিনায়ক রদ্রি। ফিফার এই সিদ্ধান্ত নিয়ে ফুটবলবিশ্বে আলোচনা-সমালোচনা চললেও এবার মেসিকেই সদ্য সমাপ্ত বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করেছে আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান সংস্থা (আইএফএফএইচএস)।

ডেটা ও পারফরম্যান্স সূচকের বিশ্লেষণের ভিত্তিতে আর্জেন্টাইন অধিনায়ককে এই স্বীকৃতি দিয়েছে সংস্থাটি। আইএফএফএইচএসের দাবি, কোনো ব্যক্তিগত পরিচিতি বা আবেগের ওপর ভিত্তি করে নয়, বরং পুরো টুর্নামেন্টের পরিসংখ্যান ও খেলোয়াড়দের পারফরম্যান্স বিশ্লেষণ করেই মেসিকে সেরা নির্বাচিত করা হয়েছে।

সংস্থাটির নিজস্ব পারফরম্যান্স ইনডেক্সে খেলোয়াড়দের গোল, অ্যাসিস্ট, প্রতিটি ম্যাচের রেটিং এবং নকআউট পর্বে দলের ওপর প্রভাবকে গুরুত্ব দেওয়া হয়েছে। ২০২৬ বিশ্বকাপের প্রতিটি ম্যাচের বিস্তারিত তথ্য বিশ্লেষণ করে আইএফএফএইচএসের কারিগরি প্যানেল এই সিদ্ধান্তে পৌঁছেছে বলে জানানো হয়েছে।

আইএফএফএইচএসের পরিসংখ্যান অনুযায়ী, পুরো টুর্নামেন্টে আট ম্যাচ খেলে আটটি গোল করেছেন মেসি। পাশাপাশি সতীর্থদের চারটি গোলে সহায়তাও করেছেন তিনি। বিশ্বকাপজুড়ে তার গড় ম্যাচ রেটিং ছিল ৮.৩৩।

পরিসংখ্যান সংস্থার মূল্যায়নে বিশেষ গুরুত্ব পেয়েছে নকআউট পর্বের পারফরম্যান্স। বিদায়ের শঙ্কায় থাকা ম্যাচগুলোতে দলকে খাদের কিনারা থেকে টেনে তোলার ক্ষমতাই একজন খেলোয়াড়ের প্রকৃত মাহাত্ম্য প্রকাশ করে। নকআউট পর্বে আর্জেন্টিনার অগ্রগতিতে মেসির অবদান ছিল অবিসংবাদিত। আইএফএফএইচএস স্পষ্ট করে জানিয়েছে, কোনো ব্যক্তিগত পরিচিতি বা আবেগের বশবর্তী হয়ে নয়, বরং শতভাগ তথ্য-উপাত্ত আর পারফরম্যান্সের পরিসংখ্যান বিশ্লেষণ করেই মেসিকে বিশ্বকাপের সেরা খেলোয়াড় ঘোষণা করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁচড়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর ও  মালামাল চুরির অভিযোগ

জাপানে উচ্চতর গবেষণা ও ফান্ডিংয়ের সুযোগ নিয়ে যবিপ্রবিতে বিশেষ সেমিনার

দুই শতাধিক গ্রামে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজার হাজার মানুষ / ভবদহের জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবিতে স্মারকলিপি, ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

অপরাধমুক্ত সমাজ গঠনে প্রেস ও ছাপাখানা মালিকদের সহযোগিতার আহ্বান

মণিরামপুর কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাইফুল

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে তদন্তের নির্দেশ, পরিদর্শনে খুলনা বিভাগীয় পরিচালক

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন জেলা কমিটি ঘোষণা

গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ৩৬ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

সুনামগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

উকিলপাড়া ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত

ভবদহের জলাবদ্ধতায় মণিরামপুরের ৩০ গ্রামের দুর্ভোগ, ভোগান্তিতে অর্ধলাখ মানুষ

যশোরে যুবদলের সমাবেশ সফল করতে অভয়নগরে প্রস্তুতি সভা

ঝিনাইদহে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

কেশবপুরে বাসচাপায় নিহত সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে গার্ড অব অনার প্রদান

রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার জনসমক্ষে মেসি

রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

X