সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৩:১৫ পিএম
বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া। ছবি : এক্স থেকে

স্পেনের কাছে হেরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বেলজিয়ামের বিদায় নিশ্চিত হয়। এরপর থেকেই অনিশ্চয়তায় ছিল প্রধান কোচ রুডি গার্সিয়ার ভবিষ্যৎ। শেষ পর্যন্ত বিশ্বকাপ শেষ হওয়ার পরই বেলজিয়ামের ডাগআউট ছাড়ার ঘোষণা দিয়েছেন ৬২ বছর বয়সী এই ফরাসি কোচ।

দ্য রয়্যাল বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশনের (আরবিএফএ) সঙ্গে সমঝোতার পর দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন গার্সিয়া। এর মধ্য দিয়ে বেলজিয়ামের সঙ্গে তার ১৮ মাসের অধ্যায়ের সমাপ্তি ঘটল।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে বেলজিয়ামের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন গার্সিয়া। তার চুক্তির মেয়াদ আগামী ৩১ জুলাই শেষ হওয়ার কথা ছিল। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিদায়বেলায় বেলজিয়ামের ডাগআউটে কাটানো সময়কে স্মরণ করে গার্সিয়া বলেন, আরবিএফএয়ের সঙ্গে আলোচনার পর গত ১৮ মাসে একসঙ্গে কাটানো দারুণ সময় আর দীর্ঘ না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একই সঙ্গে বেলজিয়ামকে নেশনস লিগের ‘লিগ এ’-তে এবং বিশ্বের শীর্ষ আট দলের একটি হিসেবে রেখে যেতে পেরে গর্ব প্রকাশ করেন তিনি।

গার্সিয়া আরও বলেন, বেলজিয়ামের নতুন প্রজন্মের সাফল্য কামনা করেন তিনি এবং সেই নতুন যাত্রার সূচনা করতে পেরে নিজেকে গর্বিত মনে করেন।

বেলজিয়ামের কোচ হিসেবে ২০ ম্যাচে ডাগআউটে দাঁড়িয়েছেন গার্সিয়া। তার অধীনে দলটি ১২টি ম্যাচে জয় পেয়েছে, হেরেছে মাত্র ২টিতে। বাকি ৬ ম্যাচে ড্র করেছে বেলজিয়াম।

এদিকে গার্সিয়ার উত্তরসূরি হিসেবে আলোচনায় রয়েছেন নেদারল্যান্ডসের সাবেক তারকা ডিফেন্ডার মার্ক ফন বোমেল। তবে বেলজিয়ামের পরবর্তী কোচ হিসেবে শেষ পর্যন্ত কাকে দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁচড়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর ও  মালামাল চুরির অভিযোগ

জাপানে উচ্চতর গবেষণা ও ফান্ডিংয়ের সুযোগ নিয়ে যবিপ্রবিতে বিশেষ সেমিনার

দুই শতাধিক গ্রামে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজার হাজার মানুষ / ভবদহের জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবিতে স্মারকলিপি, ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

অপরাধমুক্ত সমাজ গঠনে প্রেস ও ছাপাখানা মালিকদের সহযোগিতার আহ্বান

মণিরামপুর কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাইফুল

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে তদন্তের নির্দেশ, পরিদর্শনে খুলনা বিভাগীয় পরিচালক

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন জেলা কমিটি ঘোষণা

গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ৩৬ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

সুনামগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

উকিলপাড়া ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত

ভবদহের জলাবদ্ধতায় মণিরামপুরের ৩০ গ্রামের দুর্ভোগ, ভোগান্তিতে অর্ধলাখ মানুষ

যশোরে যুবদলের সমাবেশ সফল করতে অভয়নগরে প্রস্তুতি সভা

ঝিনাইদহে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

কেশবপুরে বাসচাপায় নিহত সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে গার্ড অব অনার প্রদান

রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার জনসমক্ষে মেসি

রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

X