সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০২:৩০ পিএম
বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার আগে সতীর্থ ও দলের সদস্যদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তিনি বলেছেন, আর্জেন্টিনা দল এখন একটি পরিবারের মতো। ফাইনালের ফলাফল যা-ই হোক, এই দল এমন এক ইতিহাস তৈরি করেছে, যা কখনো মুছে ফেলা সম্ভব নয়।

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে ফ্রান্সকে ২-০ গোলে পরাজিত করে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিয়েছে স্পেন।

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে শুরুতে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। তবে ম্যাচে ঘুরে দাঁড়ানোর পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি। দলের দুটি গোলে সহায়তা করে জয়ে বড় অবদান রাখেন আর্জেন্টাইন অধিনায়ক।

ফাইনালের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে একটি দলীয় ছবি প্রকাশ করেন মেসি। ছবির সঙ্গে দেওয়া বার্তায় তিনি পুরো যাত্রাপথের কথা স্মরণ করে আবেগঘন বক্তব্য দেন।

সেখানে তিনি লেখেন, ‘এই দীর্ঘ পথচলায় সবচেয়ে সুন্দর বিষয় শুধু শিরোপা নয়, বরং পুরো যাত্রাটাই।’

তিনি সতীর্থ, কোচিং স্টাফ এবং পর্দার আড়ালে কাজ করা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মেসি আরও লেখেন, ‘আগামীকাল যা-ই ঘটুক না কেন, এই দল এমন একটি ইতিহাস লিখেছে, যা আমরা কখনো ভুলব না এবং কেউ মুছে ফেলতে পারবে না।’

সবশেষে তিনি লেখেন, ‘চলো আর্জেন্টিনা।’

রোববারের ফাইনাল মেসির সামনে আরেকটি বড় সুযোগও এনে দিয়েছে। এই ম্যাচে গোল করতে পারলে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড পুনরুদ্ধার করতে পারবেন তিনি।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দুটি গোল করে ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ২২-এ উন্নীত করে মেসিকে ছাড়িয়ে গেছেন। চলতি বিশ্বকাপে ১০ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও শীর্ষে রয়েছেন তিনি।

চলতি বিশ্বকাপই মেসির শেষ বিশ্বকাপ হতে পারে বলে ব্যাপক আলোচনা থাকলেও তিনি এখনই সে বিষয়ে কিছু বলতে চান না।

মেসি বলেন, ‘এক বছর ধরে আমি নিজেকে প্রস্তুত করেছি এবং অনুশীলন করেছি। আমি জানতাম, সেরা অবস্থায় থাকতে আমাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে আমি শুধু খেলাটা উপভোগ করতে চাই। এটি আমার শেষ বিশ্বকাপ কি না, তা নিয়ে আমি কথা বলতে চাই না।’

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের অনুভূতি নিয়ে মেসি বলেন, এই জয় আর্জেন্টিনার মানুষের জন্য বিশেষ গুরুত্ব বহন করে।

তিনি বলেন, ‘আমরা বিশেষ এক অনুভূতির মধ্য দিয়ে গিয়েছি। জাতীয় সংগীত বাজানোর মুহূর্ত থেকেই সেটি উপলব্ধি করেছি।’

মেসি বলেন, ইংল্যান্ডকে সেমিফাইনালে হারিয়ে আরেকটি বিশ্বকাপ ফাইনালে ওঠার ঘটনা আর্জেন্টিনার সমর্থকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই জয় তারা অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি চেয়েছিল।

এখন টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জয়ের লক্ষ্যে ফাইনালের জন্য প্রস্তুত আর্জেন্টিনা। আর সেই মহারণে মেসির নেতৃত্বে স্পেনকে হারিয়ে শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

আরজু স্মরেণ বারীনগর বাজারে চক্ষু ক্যাম্প আগামীকাল

ষড়যন্ত্রের বয়ান গণতন্ত্রের বিকল্প নয়

বন্যায় এখন দরকার পূণর্বাসন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

X